টেস্ট সিরিজ খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল সেটা জানাই ছিল। এবার সে সিরিজের সূচিও প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে সাদা পোশাকের দুটি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ দুটি ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ।
আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। সফরের শুরুতে ২২ থেকে ২৪ অক্টোবর তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।ম্যাচটির ভেন্যু ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর। সে ম্যাচ শেষে সিলেটে উড়াল দেবে দুই দল। ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। দুটি টেস্টই শুরু হবে সকাল ১০টায়।
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে চারে অবস্থান করছে বাংলাদেশ। ফাইনালে খেলার সুযোগ রয়েছে নাজমুল হোসেন শান্তর দলের সামনে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ তাই মহাগুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। অন্যদিকে টেবিলের আটে আছে ওয়েস্ট ইন্ডিজ।
১ ঘন্টা ২১ মিনিট আগে
১৭ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে
২৮ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে
৩৯ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৯ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪১ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে
৪৪ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৫০ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে