নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

টেকনাফে ২৫ হাজার ইয়াবাসহ আটক-২

টেকনাফের নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাহাড়ি এলাকায় ২৫ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার এবং এক রোহিঙ্গাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।


আটককৃত মাদক কারবারিরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ড নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত নুরুল হোসেনের ছেলে জাহিদ হোসেন প্রকাশ ধইল্যা (৩৫) ও উখিয়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৫ এর বাসিন্দা মৃত দিল মোহাম্মদের ছেলে সৈয়দ সালাম প্রকাশ সাইদুল ইসলাম (২৩)।


কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যংয়ের ০৭নং ওয়ার্ড নয়াপাড়া পশ্চিম সাতঘরিয়া পাড়ার শিয়ালিয়া পাহাড়ের উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করতেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২৫ হাজার ৭শত পিস ইয়াবা ট্যাবলেট, ২টি স্মার্ট ও ১টি বাটন মোবাইল ফোন এবং ৩টি সীম কার্ড জব্দ করা হয়।


উদ্ধারকৃত ইয়াবা


র‌্যাবের আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই তিনজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তিদের কাছ থেকে জানা যায়।


আটককৃত মাদক কারবারীদ্বয় জানায়, ধৃত ও পলাতক মাদক ব্যবসায়ীরা বেশকিছু দিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।


উক্ত মাদক ব্যবসায়ীরা ইয়াবার চালানসমূহ অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহপূর্বক নিজেদের হেফাজতে মজুদ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে মাদক ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে টেকনাফের পাহাড়ি এলাকাগুলো ব্যবহার করে থাকে বলে জানা যায়।


তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর