নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

উখিয়ায় ৫ কোটি ২২ লাখ টাকার আইস জব্দ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে সীমান্ত এলাকায় এক কেজি ৪৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।


উদ্ধার আইসের আনুমানিক মূল্য ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি।


মঙ্গলবার (১ আগস্ট) ভোরে উপজেলাধীন ৫ নম্বর পালংখালী ইউপির নলবুনিয়া নামক স্থানে এ অভিযান চালানো হয়।


কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়- বিজিবির কক্সবাজার ব্যাটালিয় ৩৪ বিজিবির অধিনায়ক জানতে পারেন আইস নিয়ে মাদক ব্যবসায়ীরা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে উপজেলাধীন ৫ নম্বর পালংখালী ইউপির নলবুনিয়া নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে বিজিবি।


ভোররাতে মাদক চোরাকারবারী সীমান্ত থেকে পায়ে হেঁটে বাংলাদেশে আসার সময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা ব্যাগ ফেলে দ্রুত জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে চোরাকারবারীরা ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৪৫ গ্রাম বার্মিজ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। উদ্ধার আইসের আনুমানিক মূল্য ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।

Tag
আরও খবর