নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী ২০০ পরিবার

কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ২০০ পরিবার। ভাঙন অব্যাহত থাকলে আরো আড়াই হাজার মানুষ পানিবন্দী হওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার দুপুরে রাজাখালী ইউপির লালজানপাড়া ও রবত আলী পয়েন্টে এ ভাঙন শুরু হয়।


স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ডের অধীনে বহু বছর আগে লালজান পাড়া বেড়িবাঁধ তৈরি হয়। সংস্কারের অভাবে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠে দীর্ঘদিন ধরে। টানা বষর্ণ ও পূর্ণিমার জোয়ারের পানির ধাক্কায় বেড়িবাঁধের লালজান পাড়া পয়েন্টে ২০ ফুট অংশ ভেঙে গেছে।


স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমান বলেন, টানা বৃষ্টিতে লালজান পাড়া পয়েন্টে বেড়িবাঁধ ভাঙতে শুরু করেছে। চিংড়ি ঘের, পুকুর তলিয়ে গেছে। জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার না করলে আরো আড়াই হাজার মানুষ পানিবন্দী হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ২০০ পরিবার পানবন্দী, তাদের খাবার ও পানির অভাব দেখা দিয়েছে।


স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল বলেন, দীর্ঘ দিন ধরে এ বেড়িবাঁধ সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দফতরকে জানিয়েছি৷ কিন্তু কাজ হয়নি। টানা বর্ষণে ইউপির ২ শ পরিবারের দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।


পাউবোর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী জানান, এখন বেড়িবাঁধ ভাঙন স্থানে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে ভাঙন অংশ মেরামত করা হবে। এগুলো সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে অনেক আগে।


পেকুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, দ্রুত ব্যবস্থা নিতে পাউবোকে নিদের্শ দেওয়া হয়েছে। পানি কমে গেলে জরুরি ভিত্তিতে মেরামত করা হবে।

Tag
আরও খবর