নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

উখিয়ায় স্থানীয় জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা মেটাতে ‘মুক্তি কক্সবাজার’ এর উদ্যোগে ফলজ গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

কক্সবাজারের উখিয়ায় স্থানীয় জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা মেটাতে ‘মুক্তি কক্সবাজার’ নামক এনজিও সংস্থার উদ্যোগে ফলজ গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।


বৃহস্পতিবার (৩ আগষ্ট) উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের কুতুপালং গ্রামে চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ( ভুমি) ছালেহ আহমদ।


এনজিও মুক্তির প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ ওসমান গনি’র সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার লিজা আফরিন এর সঞ্চালয়ে অনুষ্ঠিত অনুষ্টানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাতেম আলী, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন ও উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ।


বক্তারা বলেন ফলজ গাছ থেকে ফলও খাওয়া যায় , আবার ফল বিক্রি করে টাকাও রোজগার করা সম্ভব । পরিবেশ সুরক্ষা ও স্বাবলম্বী হতে প্রত্যেকের বাড়ির আঙিনায় সবুজ বনায়ন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজারের এর প্রজেক্ট টেকনিক্যাল অফিসার মোহাম্মদ বেলালুর রহমান, হিসাবরক্ষক দিলীপ সরকার ও কমিউনিটি ফ্যাসিলিটেটর দিপালী সিংহা।


প্রজেক্ট কোর্ডিনেটর মোহাম্মদ ওসমান গণি জানান , রোহিঙ্গা অধ্যুষিত স্হানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর আত্মসমাজিক জীবন যাত্রার মান উন্নয়ন কর্মসূচির আওতায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের অর্থায়নে মুক্তি কক্সবাজারের উদ্যোগে রাজাপালং ইউনিয়ন ও পালংখালী ইউনিয়নের হোস্ট কমিউনিটিতে ১৫ শত ৫০ জন উপকারভোগী পরিবারে মাঝে আম্রপলি, পেয়েরা, লিচু মালটা ও আমড়া গাছের মোট ৭ হাজার ৭৫০ টি চারা বিতরণ করা হয়। প্রত্যক চারার সাথে উপকারভোগীকে ২০ কেজি করে ভার্মি কম্পোস্ট সার ও নেট সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

Tag
আরও খবর