দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কিয়েভে হামলা চালানো ‘প্রায় ১৫টি’ ড্রোন ভূপাতিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-08-2023 11:26:01 am

◾ বাসস ডেস্ক : ইউক্রেনের কর্মকর্তারা বৃহস্পতিবার বলেছেন, কিয়েভে রাতে হামলা চলাকালে প্রায় ১৫টি রাশিয়ার ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। বিগত কয়েকদিনের মধ্যে রাজধানীতে এটি ছিল দ্বিতীয় দফার ড্রোন হামলার ঘটনা। খবর এএফপি’র।


কিয়েভ নগরীর সামরিক প্রশাসনের প্রধান সের্গি পপকো বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী কিয়েভের আকাশে প্রায় ১৫টি ড্রোন শনাক্ত করে সেগুলো ভূপাতিত করেছে। তবে কারা ড্রোন হামলা চালায় তিনি তা উল্লেখ করেননি। তিনি বলেন, প্রাথমিক তথ্যে ক্ষতির বা হতাহতের কোন ইঙ্গিত পাওয়া যায়নি।


পপকো বলেন, হামলাকারীরা শাহেদ ড্রোনের ব্যারেজ ব্যবহার করে। প্রায় তিন ঘণ্টা সময় ধরে এসব ড্রোন হামলা চালানো হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশি দেশ ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকেই রাশিয়া বারবার ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে।


এরআগে কিয়েভের সামরিক প্রশাসন বিমান হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে থাকার জন্য পরামর্শ দিয়েছিল।


আরও খবর