ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে?

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-11-2026 09:43:53 am

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো হবে কি না, তা নিয়ে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক মহলে চলছে আলোচনা। তবে রাজনৈতিক সিদ্ধান্ত আসার আগেই সম্ভাব্য সংঘাত মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখছে ইসরায়েলি বিমানবাহিনী। পুরোনো যুদ্ধবিমান সচল রাখা থেকে শুরু করে নতুন ধরনের ড্রোনের হুমকি মোকাবিলা- সবকিছুই গুরুত্ব পাচ্ছে তাদের প্রস্তুতিতে।


সম্প্রতি ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রামাত ডেভিড পরিদর্শন করেন দেশটির সংবাদমাধ্যম ওয়াইনেটের জ্যেষ্ঠ সামরিক সাংবাদিক রন বেন-ইয়াশায়ি। তার প্রতিবেদনে উঠে এসেছে সম্ভাব্য নতুন সংঘাত ঘিরে ইসরায়েলি বিমানবাহিনীর প্রস্তুতি, উদ্বেগ ও অভ্যন্তরীণ পরিস্থিতির চিত্র।


বাইরে শান্ত, ভেতরে প্রস্তুতি

রামাত ডেভিড বিমানঘাঁটিতে পৌঁছে যুদ্ধকালীন কোনো অস্থিরতা চোখে পড়েনি প্রতিবেদকের। দুপুরের খাবার শেষে গল্প করতে করতে কর্মস্থলে ফিরছিলেন কালো পোশাক পরা নারী ও পুরুষ কারিগরি কর্মীরা। আশপাশে চলছিল নিয়মিত প্রশিক্ষণ।


ঘাঁটির বাইরে শীতের রোদে ঝলমল করছিল জিজরিল উপত্যকার কৃষিজমি ও কিবুতজগুলোর লাল ছাদের বাড়ি। কাছের দুগ্ধ খামার থেকে ভেসে আসছিল গন্ধ। আপাতদৃষ্টিতে শান্ত এই পরিবেশের আড়ালেই চলছিল সামরিক প্রস্তুতি।


ঘাঁটির কমান্ডার জানান, ইরান কিংবা লেবাননের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চলাকালে এখানকার পরিবেশ সম্পূর্ণ বদলে যায়। তখন বিমানবাহিনীর কর্মীদের ওপর কাজের চাপও বহুগুণ বেড়ে যায়।


কয়েক দশকের পুরোনো যুদ্ধবিমানেই ভরসা

ইসরায়েলের বিমানবাহিনীর হাতে অত্যাধুনিক যুদ্ধবিমান থাকলেও রামাত ডেভিড ঘাঁটির গুরুত্বপূর্ণ সম্পদ এখনো কয়েক দশকের পুরোনো যুদ্ধবিমান। এর কোনো কোনোটির বয়স ৩০ থেকে ৪০ বছর।


দীর্ঘদিনের ব্যবহারে এসব যুদ্ধবিমানের কার্যক্ষমতা ধরে রাখা সহজ নয়। এ জন্য কারিগরি কর্মীদের দক্ষতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় যন্ত্রাংশের ওপর নির্ভর করতে হচ্ছে বিমানবাহিনীকে।


ঘাঁটির কমান্ডারের দাবি, কারিগরি কর্মীদের পেশাদারত্বের কারণেই পুরোনো যুদ্ধবিমান দিয়েও দীর্ঘ সময় ধরে সামরিক অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে।


তবে সম্ভাব্য নতুন সংঘাতে ইরানের পাল্টা হামলার ঝুঁকিও বিবেচনায় রাখছে ইসরায়েল। আগের সংঘাতে ঘাঁটিটির কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানিয়েছেন কমান্ডার। যদিও তার দাবি, গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ও যুদ্ধবিমান অক্ষত ছিল।


যুদ্ধ বদলে দিয়েছে ঘাঁটির অভ্যন্তরীণ সংস্কৃতি

রামাত ডেভিড পরিদর্শনের সময় একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে রন বেন-ইয়াশায়ির। সামরিক পদমর্যাদার কঠোর বিভাজনের মধ্যেও কর্মকর্তা ও সাধারণ কর্মীদের মধ্যে গড়ে উঠেছে ঘনিষ্ঠ সম্পর্ক।


পাইলটদের নাম ধরে ডাকছিলেন ঘাঁটির কমান্ডার। কারিগরি কর্মীদের সঙ্গেও মিশছিলেন একই আন্তরিকতায়।


সেখানে তরুণ পাইলটদের পাশাপাশি কাজ করছেন অভিজ্ঞ রিজার্ভ সদস্যরা। তাদের সঙ্গে রয়েছেন নারী ও পুরুষ কারিগরি কর্মীরা।


বেন-ইয়াশায়ির পর্যবেক্ষণ, দীর্ঘদিন একসঙ্গে যুদ্ধকালীন দায়িত্ব পালন করতে গিয়ে তাদের মধ্যে এমন সম্পর্ক তৈরি হয়েছে। যুদ্ধের আগে বিমানবাহিনীতে এ ধরনের পরিবেশ খুব একটা চোখে পড়েনি তার।


সামরিক কৌশলে পরিবর্তন আনছে ইসরায়েল

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নিজেদের সামরিক পরিকল্পনা নতুন করে সাজাতে শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী।


বিশেষ করে হেলিকপ্টার বহরের সক্ষমতা বৃদ্ধি এবং ড্রোনের হুমকি মোকাবিলায় গুরুত্ব দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল থেকে আসা ড্রোন ইসরায়েলের প্রচলিত প্রতিরক্ষাব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।


এসব অভিজ্ঞতার আলোকে সামরিক অবকাঠামো উন্নয়ন, জনবল পুনর্বিন্যাস এবং নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করছে দেশটি।


নতুন উদ্বেগ ফাইবার-অপটিক ড্রোন

ইসরায়েলি বিমানবাহিনীর উদ্বেগের অন্যতম কারণ হয়ে উঠেছে হিজবুল্লাহর ব্যবহৃত ফাইবার-অপটিক প্রযুক্তিনির্ভর ড্রোন।


প্রচলিত ড্রোনের তুলনায় ভিন্ন যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করায় এসব ড্রোন মোকাবিলায় বিদ্যমান প্রতিরক্ষাব্যবস্থাকে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।


এই হুমকি মোকাবিলায় নতুন প্রযুক্তি ও সুরক্ষাব্যবস্থা উন্নয়নে বিনিয়োগ করছে ইসরায়েল। তবে এখনো পুরোপুরি কার্যকর সমাধান প্রস্তুত হয়নি বলে ওয়াইনেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও খবর






6b005408231bc-201126080704.webp
হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত

৭ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে


6afa9d6eaab73-161126120638.webp
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

১১ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে