৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ চৌদ্দগ্রামে মেধা যাচাই: আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি

জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন

জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি

রাশেদ হোসাইন, নাঙ্গলকোট (কুমিল্লা):

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদারের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর (রোববার) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযোগের শুনানি অনুষ্ঠিত হবে।

অভিযোগকারীদের দাবি, জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ ও নাগরিক সনদসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা নিতে গিয়ে নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে তাঁদের। এ ছাড়া ইউনিয়ন পরিষদের ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, সরকারি ফির তালিকা প্রকাশ এবং তহবিলের আর্থিক হিসাব জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে অভিযোগের বিষয়ে প্রকৃত তথ্য ও প্রমাণ সংগ্রহের লক্ষ্যে জোড্ডা পশ্চিম ইউনিয়নের ভুক্তভোগীদের আগামী ২৯ নভেম্বর সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। তাঁদের সঙ্গে ঘটে যাওয়া অনিয়ম, দুর্নীতি, হয়রানি কিংবা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য-প্রমাণ সঙ্গে আনতে বলা হয়েছে।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান বলেন, অভিযোগের ভিত্তিতে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগগুলোও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংবাদে উত্থাপিত প্রতিটি ঘটনা তদন্ত করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের প্রকৃত সত্য উদ্‌ঘাটিত হবে এবং ইউনিয়ন পরিষদের সব ধরনের নাগরিক সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও সরকারি নির্ধারিত ফি নিশ্চিত হবে।

Tag
আরও খবর