মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীনদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মো. ইসমাইল হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. কামরুজ্জামান রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড চত্বর থেকে নবীনদলের শ্রীমঙ্গল পৌর ও উপজেলা শাখার উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনায় গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন।
এ সময় তিনি নবীনদলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করবেন। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশ ও জনগণের সেবায় কাজ করার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
নিজের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে ইসমাইল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এর আগে কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে মো. কামরুজ্জামান রুমেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী নবীনদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
আনন্দ মিছিলে শ্রীমঙ্গল পৌর ও উপজেলা শাখার পাশাপাশি মৌলভীবাজার জেলা শাখার নবীনদলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
১০ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৩ ঘন্টা ৫ মিনিট আগে
১৪ ঘন্টা ৪ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
২১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে