শেরপুরের ঝিনাইগাতীতে ভূমি অফিসে অগ্নিকাণ্ড, পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র ইসলামপুরে দুই ইটভাটার মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে আহত সোনালী হনুমান উদ্ধার, রেস্কিউ সেন্টারে হস্তান্তর খামারিদের নিয়ে বেগমগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন শেরপুরে যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ঝিনাইগাতীতে জলবায়ু-সহনশীল কৃষি বিষয়ে আলোচনা সভা ও অভিজ্ঞতা বিনিময় নাগেশ্বরীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন সাংবাদিক নেতারা আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ লালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড দাম বাড়ল সয়াবিন তেলের প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কামান্নায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কুলিয়ারচরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন নিয়ে ব্যবসায়ী নেতাদের ক্ষোভ ও প্রশ্ন

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-11-2026 09:46:34 pm

রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর আগামী ১৬ ডিসেম্বর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সম্মতি দিয়েছেন। বিজয় দিবসে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।


বুধবার (২৫ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি পাঠানো হয়েছে। এতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতিকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।


চিঠিতে বলা হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে আলোচনা হয়।


পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি এতে সম্মতি দেন। তাই নির্ধারিত তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।


নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা অনুযায়ী, শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে তিনটি বেজমেন্টসহ ১৪টি ১২ তলা ভবন নির্মাণের কথা রয়েছে। এতে মোট প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট জায়গা থাকবে। ৩ হাজার ৮০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাসহ প্রকল্প এলাকায় প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য রাখার পরিকল্পনা করা হয়েছে। ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ে কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।


তবে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের দাবি, পুরোনো বাণিজ্যমেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। আশির দশকে বাণিজ্যমেলার জন্য সাময়িকভাবে জায়গাটি নেওয়া হলেও পরে তা বিশ্ববিদ্যালয়কে ফেরত দেওয়া হয়নি। মাঠটিতে কৃষিবিষয়ক গবেষণা ও অন্যান্য কার্যক্রম পরিচালিত হয়। সেখানে সচিবালয় নির্মাণ করা হলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা তাদের।


এ সিদ্ধান্তের প্রতিবাদে গত অক্টোবর ও নভেম্বর মাসে শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা হাইকোর্টে রিট করার উদ্যোগ নেওয়ার কথাও জানান। পরিবেশগত ক্ষতি এবং আশপাশের হাসপাতালগুলোর কার্যক্রমে সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।


অন্যদিকে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জমিটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, গণপূর্তের নামে। তবে শিক্ষার্থীদের মালিকানার দাবির বিষয়টি খতিয়ে দেখার কথাও জানিয়েছে মন্ত্রণালয়।


সরকারের পক্ষ থেকে সচিবালয় স্থানান্তরের যুক্তি হিসেবে বর্তমান সচিবালয়ের পুরোনো ভবনগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থা, পর্যাপ্ত জায়গার অভাব এবং প্রশাসনিক কার্যক্রমের আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। বর্তমানে আবদুল গণি রোডে ১৭ দশমিক ৫৭ একর জমির ওপর সচিবালয়ের ১৩টি ভবন রয়েছে। এর মধ্যে আটটি ভবন স্বাধীনতার আগে নির্মিত। পুরোনো ভবনগুলোর কয়েকটি ভূমিকম্প সহনশীল করে নির্মাণ করা হয়নি বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।


সচিবালয় স্থানান্তরের পর আবদুল গণি রোডের বর্তমান জায়গায় পুরান ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় ও অধস্তন আদালতের কিছু কার্যক্রম স্থানান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও খবর