নাগেশ্বরীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন সাংবাদিক নেতারা আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ লালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড দাম বাড়ল সয়াবিন তেলের প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কামান্নায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কুলিয়ারচরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন নিয়ে ব্যবসায়ী নেতাদের ক্ষোভ ও প্রশ্ন জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, প্রদর্শনীতে ২০টি স্টল পবিপ্রবির অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুনের গুজব, মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন শেখ হাসিনার কথায় সরকারের কিছু যায় আসে না: তথ্যপ্রতিমন্ত্রী শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন হাতিয়ায় নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ হাসিনার কথায় সরকারের কিছু যায় আসে না: তথ্যপ্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-11-2026 03:14:12 pm

আদালত কর্তৃক ‘রং হেডেড’ বা অবিবেচক উপাধি পাওয়া শেখ হাসিনা কী বলছেন, তা নিয়ে সরকারের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, একজন গণহত্যাকারী তাঁর নিজের ইচ্ছেমতো নয়, বরং বাংলাদেশের প্রচলিত আইনানুযায়ী দেশে ফেরত আসবেন।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানও বক্তব্য দেন।


মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জানান, সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নতুন ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো নতুন ওয়েজবোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে নারী-পুরুষ নির্বিশেষে সব সংবাদকর্মীর জন্য ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রে সুযোগ সম্প্রসারণেও সরকার উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।


তথ্যপ্রতিমন্ত্রী বলেন, নারী সাংবাদিকদের পেশাগত অগ্রগতি ও ক্ষমতায়নে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। নারী সাংবাদিকদের অবহেলা করার কোনো মানসিকতা সরকারের নেই; বরং পেশাগত ক্ষেত্রে নারীরা যাতে আরও এগিয়ে যেতে পারেন, সে জন্য সহযোগিতা বাড়ানোর নির্দেশনা রয়েছে।


রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীদের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন প্রতিষ্ঠানের মহাপরিচালকসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নারীরা দায়িত্ব পালন করছেন। তাই নারী হওয়ার কারণে কাউকে চাকরি বা পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়—এমন ধারণার সঙ্গে তিনি একমত নন। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই নিয়োগ ও পদোন্নতি হওয়া উচিত।


শিক্ষাগত সাফল্যের উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন পরীক্ষার ফলাফলে মেয়েরা ভালো করছে এবং অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে। ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের পরীক্ষাসহ বিভিন্ন শিক্ষাগত মূল্যায়নেও নারীদের ভালো ফলাফল দেখা যাচ্ছে। ফলে নারী সাংবাদিকদের অবহেলা করার কোনো সুযোগ নেই; বরং তাদের দক্ষতা ও যোগ্যতা কাজে লাগিয়ে গণমাধ্যমে আরও কার্যকর ভূমিকা রাখার পরিবেশ তৈরি করতে হবে।


সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে একটি অফিস ও এককালীন আর্থিক সহায়তার দাবি জানানো হয়। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই এ ধরনের দাবি রয়েছে। তবে নারী সাংবাদিকদের জন্য প্রেসক্লাবে নির্দিষ্ট জায়গা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পৃথক শৌচাগারের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা যেতে পারে। এ জন্য ফোরামকে যথাযথভাবে আবেদন করার পরামর্শ দিয়ে তিনি সহযোগিতার আশ্বাস দেন।


নারী সাংবাদিকদের প্রশিক্ষণ প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, পেশাগত দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি প্রয়োজন। নারী সাংবাদিকদের জন্য আলাদা প্রশিক্ষণ বা এক থেকে দুই মাস মেয়াদি কোর্স চালু করা যায় কি না, সরকার তা বিবেচনা করবে। তবে শুধু আলাদা প্রশিক্ষণের সুযোগ দিলেই হবে না, প্রচলিত প্রশিক্ষণ কর্মসূচিতেও অন্তত সমমানের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যাতে তারা কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পান।


নতুন ওয়েজবোর্ডের বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, শুধু ওয়েজবোর্ড প্রণয়ন করলেই হবে না, গণমাধ্যমের মালিকপক্ষকে এর বিধান অনুসরণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এ ছাড়া উইমেন্স জার্নালিস্ট ফোরামের প্রকাশনাকে গণমাধ্যম তালিকাভুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, প্রকাশনাটি তথ্য অধিদপ্তরের (ডিএফপি) তালিকাভুক্ত করা গেলে সরকারি বিজ্ঞাপন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে এ জন্য প্রচলিত আইন ও নীতিমালা মেনে আবেদন করতে হবে।


সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির নেতারা নারী সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বেতন-ভাতা, প্রশিক্ষণ, সাংগঠনিক অবকাঠামো ও প্রকাশনার সরকারি তালিকাভুক্তিসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। তথ্যপ্রতিমন্ত্রী তাঁদের বক্তব্য শোনেন এবং প্রস্তাবগুলো বাস্তবায়নের সম্ভাব্যতা বিবেচনায় নিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

Tag
আরও খবর