‘অভিজ্ঞতার কথা শুনুন, বাস্তব পরিবর্তন আনুন’ প্রতিপাদ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহার সভাপতিত্বে এবং আরএমও ডা. রমজান আলীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার ডা. সাজ্জাদ ও নার্সিং সুপারভাইজার সুলতানা নাইচ প্রমুখ।
বক্তারা বলেন, বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও অনেকে নীরবে উদ্বেগ, বিষণ্নতা বা মানসিক চাপে ভোগেন। সামাজিক কুসংস্কার ও ভুল ধারণার কারণে অনেকেই সমস্যার কথা প্রকাশ করতে বা চিকিৎসা নিতে দ্বিধা করেন। এর সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বল্পতা, সেবার সীমিত সুযোগ ও ব্যয়ভার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগীদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে সেবাব্যবস্থায় পরিবর্তন আনা এবং শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তাঁরা।
৫৫ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ ঘন্টা ১৫ মিনিট আগে
২ ঘন্টা ৩৬ মিনিট আগে
২ ঘন্টা ৫০ মিনিট আগে
২ ঘন্টা ৫২ মিনিট আগে
২ ঘন্টা ৫৬ মিনিট আগে