জামালপুরের ইসলামপুরে দুইটি ইটভাটার মালিককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ দরিয়াবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মো. জুবায়ের।
মেসার্স জেকি ব্রিকস-২ নামের ইটভাটর মালিক জয়নাল আবেদীন সরকারকে দুই লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স হাসেমী ব্রিকস (মেসার্স মা ব্রিকস) নামের ইটভাটার মালিক আবু হাসেম সরকারকে দুই লাখ টাকা জরিমানা করেন।
অভিযানকালে থানা-পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই ইউএনও শাহ্ মো. জুবায়ের বলেন, দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য রক্ষা এবং আইনবহির্ভূত কার্যক্রম প্রতিরোধে ইটভাটায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২ ঘন্টা ৫২ মিনিট আগে
২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ ঘন্টা ৪ মিনিট আগে
৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৫ ঘন্টা ৫৬ মিনিট আগে