শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামে জলবায়ু-সহনশীল কৃষি (Climate-Smart Agriculture—CSA) বিষয়ক আলোচনা সভা ও অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস-এসএফ কর্মসূচির উদ্যোগে এ সভা ও অভিজ্ঞতা বিনিময় সফরের আয়োজন করা হয়।
এতে সীডস প্রকল্পের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কারিতাস ঝিনাইগাতী উপজেলা শাখার সমন্বয়কারী মিস অনন্যা সাংমা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীডস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. ওসমান গণি, নালিতাবাড়ী উপজেলা সমন্বয়কারী সত্যজিৎ মৃ। আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদনে অভিযোজন কৌশল এবং পরিবেশবান্ধব ও টেকসই কৃষি পদ্ধতি সম্পর্কে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। পাশাপাশি জলবায়ু-সহনশীল কৃষি চর্চার মাধ্যমে কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষির স্থায়িত্ব নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন শেরপুর সদর উপজেলা সমন্বয়কারী মি. সুলভ দফো। এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা জলবায়ু-সহনশীল কৃষি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ লাভ করেন। উল্লেখ্য, কারিতাস বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় ঝিনাইগাতী উপজেলা পর্যায়ে এ আয়োজন করা হয়। কর্মসূচিটি স্ট্রমী ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত হচ্ছে।
৪ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭ ঘন্টা ০ মিনিট আগে
৭ ঘন্টা ১৫ মিনিট আগে
৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
১০ ঘন্টা ৫৫ মিনিট আগে
১১ ঘন্টা ২৩ মিনিট আগে