প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমানো হলো আসন্ন হজের বিমানভাড়া পীরগাছায় এমপি আখতার হোসেনের প্রচেষ্টায় ৪৫টি মসজিদে ১কোটি ৩৫ লক্ষ টাকা বিতরণ শেরপুরের ঝিনাইগাতীতে ভূমি অফিসে অগ্নিকাণ্ড, পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র ইসলামপুরে দুই ইটভাটার মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে আহত সোনালী হনুমান উদ্ধার, রেস্কিউ সেন্টারে হস্তান্তর খামারিদের নিয়ে বেগমগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন শেরপুরে যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ঝিনাইগাতীতে জলবায়ু-সহনশীল কৃষি বিষয়ে আলোচনা সভা ও অভিজ্ঞতা বিনিময় নাগেশ্বরীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন সাংবাদিক নেতারা আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ লালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড দাম বাড়ল সয়াবিন তেলের প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

পীরগাছায় এমপি আখতার হোসেনের প্রচেষ্টায় ৪৫টি মসজিদে ১কোটি ৩৫ লক্ষ টাকা বিতরণ


রংপুরের পীরগাছায় সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় অনুমোদিত প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।



উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।



সংগঠক শামীম হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাশেম আলী, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, থানা ওসি জহুরুল হক, জেলা জাতীয় যুবশক্তির আহবায়ক রাকিবুল হাসান তৌফিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইশরাত শারমিন মনিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা।



পরে এমপি আখতার হোসেনের প্রচেষ্টায় সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৫টি মসজিদে ৩ লক্ষ টাকা করে মোট ১কোটি ৩৫ লক্ষ টাকা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি মসজিদে একই অর্থ বরাদ্দ প্রদান করা হবে বলে জানান আখতার হোসেন। 



এদিন এমপি আখতার হোসেন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন, সোমনারায়ণ উচ্চ বিদ্যালয় মাঠে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে শিক্ষা সহায়তা, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ, বড়দরগা ডিসি-দামুরচাকলা-মধুপুর (UZR) ভায়া মধ্যম সড়ক উন্নয়নকাজের উদ্বোধন, রতনপুর ১ স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত হা-ডু-ডু টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ এবং পাওটানাহাটে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।


আরও খবর