নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

সেন্টমার্টিনে বেড়েছে পানির উচ্চতা।

দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে পূর্ণিমার জোয়ার আর একটানা বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে পানির উচ্চতা। এই বৈরী আবহাওয়ার মধ্য ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।


শুক্রবার সকালে সেন্টমার্টিনের ঘাট এলাকায় বাতাসের গতিবেগ আর পানি বৃদ্ধির ফলে ভেঙে পড়েছে কয়েকটি ঘরবাড়ি। 


সেন্টমার্টিনের বাসিন্দা মো. জয়নাল আবেদীন বলেন, 'সকাল থেকে বাতাসের গতিবেগ বেড়েছে, সঙ্গে ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। একই সঙ্গে সাগরের পানির উচ্চতা কয়েক ফুট বেড়েছে। দ্বীপের ডেইল পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়ার শেষ প্রান্তের গলাচিপা এলাকাসহ কয়েকটি জায়গায় জোয়ারে তোড়ে ভেঙে গেছে এবং উপড়ে গেছে গাছপালা। 


এ বিষয়ে সেন্টমাটিনের ইউপি সদস্য মোহাম্মদ খোরশেদ জানান, 'অন্যদিনের চেয়ে সাগরে পানির উচ্চতা ব্যাপক হারে বেড়েছে। যার ফলে তার গ্রামে দ্বীপের তীরে বসবাসকারী কয়েকটি ঘরবাড়ি ভেঙে গেছে। পাশাপাশি দ্বীপের তীরে কিছু অংশে ভাঙন ধরেছে। খুব দ্রুত দ্বীপের চারপাশে বাঁধ না দিলে, দ্বীপের অস্তিত্ব থাকবে না।' 


সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, 'সেন্টমার্টিন দ্বীপে স্বাভাবিক দিনের চাইতে তিন থেকে চার-ফুট পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তবে আতঙ্কের কোনো কারণ নেই। কিন্তু জোয়ারের তোড়ে দ্বীপের উত্তর, পশ্চিম-পূর্বের কিছু জায়গা ভাঙছে।' 


এদিকে গত রোববার সেন্টমার্টিন দ্বীপের ওপর প্রস্তুত করা একটি প্রতিবেদন পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পেশ করা হয়েছে। 


প্রতিবেদনে চব্বিশ বছর আগে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা এবং দেড় বছর আগে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণার পরও দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সৈকত থেকে বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী হারিয়ে যাচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, রাজ কাঁকড়া, শামুক, ঝিনুক, কচ্ছপসহ বিভিন্ন কোরাল প্রজাতি ইতোমধ্যে হারিয়ে গেছে।   


মন্ত্রণালয়ের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পর্যটন ছাড়াও মানুষের অতিরিক্ত চাপ, মাত্রাতিরিক্ত মৎস্য আহরণ এবং প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য ফেলার কারণে দ্বীপটির জীব-বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। আট বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপে বিভিন্ন সরকারি ভবন ছাড়াও প্রায় ২০০ অনুমোদনহীন ভবন রয়েছে, যা আইনত অবৈধ। 


পরিবেশবাদীরা বলছেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে শুধু জীব-বৈচিত্র্য নয়, পুরো দ্বীপের অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে। কারণ হিসেবে তাঁরা বলছেন, অনেকেই এখান থেকে পাথর তুলে থাকে। পাথর তুললে পুরো দ্বীপ এক সময় সাগরে তলিয়ে যাবে।

Tag
আরও খবর