ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

শিশু ফারিহা হত্যার প্রতিবাদে খেলাঘরের মানববন্ধন

‘শিশু হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই প্রত্যয়ে হ্নীলার শিশুকন্যা ফারিহাসহ সম্প্রতি সংগঠিত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কক্সবাজার জেলা খেলাঘরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


শুক্রবার (০৪ আগস্ট) বিকেল ৪ টায় কক্সবাজার জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রতিনিধি, জেলা খেলাঘর, শাখা আসর ও বিভিন্ন সাংস্কৃতিক নেতৃবৃন্দ অংশ নেয়।


জেলা খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সভাপতি সুবিমল পাল পান্নার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য আহসান রিপন, খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সাবেক সভাপতি মুহাম্মাদ আলী জিন্নাত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কক্সবাজার থিয়েটার এর সাধারণ সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত, কক্সবাজার জেলা খেলাঘরের সহ সভাপতি উৎপলা বড়ুয়া, খেলাঘর কর্মী কবি মানিক বৈরাগী, সম্পাদক মণ্ডলীর সদস্য সাংবাদিক দীপক শর্মা দীপু, সৈকত খেলাঘর আসরের হেলাল উদ্দিন সিকদার , নবসৃজনী খেলাঘর আসরের সভাপতি খেলাঘর জাতীয় পরিষদ সদস্য মৃনাল বড়ুয়া, আনন্দময় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক অসীম কুমার দত্ত, ঝিনুকমালা খেলাঘর আসরের সহসভাপতি ডা: চন্দন কান্তি দাশ, হিমছড়ি খেলাঘর আসরের সভাপতি ইউনিয়ন পরিষদ সদস্য স্বপন বড়ুয়া, সাগরিকা খেলাঘর আসরের সভাপতি আবু তাহের কুতুবী, সিমুনিয়া খেলাঘর আসরের সাধারণ সম্পাদক উত্তম পাল, হায়দার নেজাম, ঝিনুকমালা খেলাঘর আসরের রাজীব দেব দাশ, নয়ন চক্রবর্তী, জয় চক্রবর্তী , সিমুনিয়া খেলাঘর আসরের মোহাম্মদ রেজাউল, ছফিনা আজিম , নেভি বড়ুয়া, রানা মল্লিক, আনন্দময় খেলাঘর আসরের মোহাম্মদ জুবায়ের, মোহাম্মদ শহিদুল শাহিদ, নবসৃজনী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শওকত ইসলাম, নিরুপমা বেবী, হিমছড়ি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক কণ্ঠ শিল্পী মোহাম্মদ আবুল কাশেম সহ বিভিন্ন শাখা আসরের ছোট্ট মনি ভাই বোন ও অভিভাবকেরা।


মানববন্ধনে বক্তারা বলেন, “সারা বাংলাদেশে প্রতিনিয়ত যেভাবে শিশু নির্যাতন, শিশু হত্যা ও শিশু ধর্ষণের প্রবণতা বেড়ে গেছে তা সুখী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারেনা। লাল সবুজের বাংলাদেশে শিশুরা নিরাপদে নির্মল বাতাসে হেসে খেলে বেড়ে ওঠার কথা সেখানে আজ আমাদের শিশুরা কোনোভাবেই নিরাপদ না। হ্নীলায় কোমলমতি শিশু ফারিহার প্রতি যে নৃশংসতা চালানো হয়েছে, তা কখনো সভ্য দেশে কাম্য নয়। তাই খেলাঘর আসর এই প্রশাসনের কাছে সকল শিশুদের পূর্ণ নিরাপত্তা দাবি জানান। পাশাপাশি শিশু ফারিহার হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। এবং শিশু হত্যা নির্যাতন ও ধর্ষণের মত ন্যাক্কারজনক ঘটনা যাতে পুনরাবৃত্তি নাহয় তার জন্য সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়।”

Tag
আরও খবর