নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

খুরুস্কুল আশ্রায়ন প্রকল্পে আবারও খুন!

কক্সবাজার শহরতলির খুরুস্কুল আশ্রায়ন প্রকল্পে আবারও খুনের ঘটনা ঘটেছে। এবার খোরশেদ আলম নামের এক যুবককে হত্যা করা হয়েছে প্রকল্পের নির্মাণাধীন একটি ভবনে। কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।


নিহত খোরশেদ আলম খুরুস্কুল ইউনিয়নের মনু পাড়ার মোহাম্মদ শফি ও রহিমা বেগম দম্পতির ছেলে।


স্থানীয়রা জানিয়েছেন, খোরশেদ আলমের সাথে আশ্রায়ন প্রকল্পের নির্মাণাধীন ভবনের ঠিকাদার লাল চাঁদ ও অন্যদের সাথে সুসম্পর্ক ছিল। তাদের মধ্যে আর্থিক লেনদেনও হয়েছিল। শুক্রবার রাত ৯টার দিকে নির্মাণাধীন ভবনের নিচতলায় ঠিকাদার ও নির্মাণ শ্রমিকদের একটি কক্ষে খোরশেদ আলমের মরদেহ পাওয়া যায়।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খোরশেদ আলমের হাতে কামড়ের দাগ ও কানে ফোলা জখম ছিল। তবে খোরশেদ আলমকে হত্যা করা হয়েছে নাকি অন্য কিছু তা কেউ নিশ্চিত করতে পারেনি।


রাত ১১টার দিকে কক্সবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তারা খোরশেদ আলমের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে এসেছে।


প্রসঙ্গত, কিছুদিন আগে খুরুস্কুল আশ্রয়ন প্রকল্পে এক যুবককে মারধর করে খুনের পর ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই ঘটনায় হত্যা মামলাও রুজু হয়েছে।

Tag
আরও খবর