ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

টেকনাফে এক ফুলের দোকান কর্মচারী ৫দিন ধরে নিখোঁজ

টেকনাফের উপকূলীয় এলাকার এক দোকান কর্মচারী মাদক ও মানব পাচারকারীর সাথে বের হয়ে গত ৫দিনধরে নিখোঁজ রয়েছে। টেকনাফে উত্তপ্ত পরিস্থিতির কারণে ছেলের সন্ধান না পেয়ে নিখোঁজের পরিবারে চরম উদ্বেগ আর আতংক দেখা দিয়েছে।


নিখোঁজের পরিবার জানায়, গত ৩১জুলাই দুপুরের দিকে টেকনাফ পৌর এলাকার জনৈক লিটনের ফুলের দোকানের কর্মচারী এবং বাহারছড়া নোয়াখালী পাড়ার মোহাম্মদ আলীর পুত্র জাবের ওরফে ভুলু (১৫) ছুটি নিয়ে ঘরে যায়। বিকাল ৫টারদিকে স্থানীয় মোহাম্মদ ইলিয়াছের পুত্র রুবেল মুঠোফোনে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার ব্যবহৃত ফোনও এবং সে নিখোঁজ হয়ে যায়। রাতে ইলিয়াছকে ফোন করে ভূলু কোথায় জানতে চাইলে সে বাড়ি চলে এসেছে বলে দাবী করে কিন্তু ভূলু বাড়ি আসেনি। এরপর তাকে বার বার ফোন করলে রিসিভ করেনি। পরদিন থেকে সে ফোন বন্ধ করে আতœগোপনে চলে যায়। তখন ভিকটিমের পরিবার রূবেল মাদক ও মানব পাচারকারী চক্রের সদস্য হওয়ায় কোথায় পাচার করেছে কিনা অথবা কোন অপহরণকারী চক্রের হাতে তুলে দিয়ে টাকা আদায়ের পর ভাগ-বাটোয়ারার ফন্দি করছে কিনা সন্দেহ করছে। গত ৪/৫দিনধরে ছেলের সন্ধান না পেয়ে ভিকটিম ভূলুর পিতা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় কথিত বন্ধু রুবেল, তার পিতা ইলিয়াছ ও মা রূপবানকে নামীয় এবং অজ্ঞাতনামা আরো ২/৩জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করে।



কোন সুহৃদ ব্যক্তি এই দরিদ্র পরিবারের ছেলে ভূলুর সন্ধান পেলে থানায় অথবা পরিবারের নিকট অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ###

Tag
আরও খবর