সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

আদমদীঘিতে শিয়ালে খাওয়া যুবকের উদ্ধার হওয়া লাশের পরিচয় এখনো মিলেনি

যুবকের মরদেহ উদ্ধারের সময় তোলা ছবি

বগুড়ার আদমদীঘিতে পুকুর পাড় থেকে শিয়ালে খাওয়া এক যুবকের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার হওয়ার ২০ দিনেও পরিচয় মিলেনি। তাকে কেউ কৌশলে হত্যা করে ফেলে রেখেছে না কি অন্য কোন রহস্য রয়েছে তা এখনও উৎঘাটন করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, গত ১৬ জুলাই রোববার দুপুরে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের মুরইল বাসট্যান্ডের পাশে থলপাড়া কাশিয়াগাড়ি নামক নির্জন স্থানে একটি পুকুর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের মাথা থেকে কোমর পর্যন্ত শিয়ালে খাওয়া বিচ্ছিন্ন মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। তার মাথার খুলি দেহ থেকে প্রায় ৫০ গজ দুরে পাওয়া যায়। পুলিশ ময়না তদন্তের জন্য অজ্ঞাত ওই যুবকের মরদেহ বগুড়া মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করার ২০ দিন অতিবাহিত হলেও এখনও তার পরিচয় কিংবা কোন রহস্য উৎঘাটন হয়নি। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, ওই যুবকের পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডির পৃথক টিম তার ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে। তার রির্পোট এখনও পাওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার রির্পোট পাওয়া গেলে পরিচয় শনাক্ত করা যাবে। 

Tag
আরও খবর