শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

সারিয়াকান্দিতে ২ মাসের বাচ্চা নিয়ে পরীক্ষায় বসেছেন যমজ দুই বোন

 বগুড়ার সারিয়াকান্দিতে দুই মাস বয়সী সন্তানসহ হলে এসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন যমজ দুইবোন।

পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই দুই বোন তাদের নিজ নিজ সন্তান কোলে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। প্রতিদিন পরীক্ষা শুরুর আগে দুধ পান করানোর পর তারা তাদের বাচ্চাদের মা ও খালার কাছে দিয়ে পরীক্ষার আসনে বসেন।
যমজ দুই বোন উম্মে কুলসুম ও উম্মে ফাতেমা সারিয়াকান্দি উপজেলার বড়ইকান্দি বিমানবন্দরপাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী রঞ্জু মিয়ার মেয়ে। তারা নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন এই যমজ দুই বোন। দু’জনেই ভালো পরীক্ষাই দিচ্ছেন বলে তারা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ক্ষুদ্র ব্যবসায়ী বাবা রঞ্জু মিয়া করোনাকালীন সময়ে আর্থিক সংকটের তাড়নায় দুই মেয়েকে বিয়ে দেন। কুলসুমের উপজেলার সদর ইউনিয়নের পারতিতপরল গ্রামে এবং ফাতেমাকে পাশের গাবতলী উপজেলার দাঁড়াইল এলাকায় বিয়ে দেন। সে সময় তারা দু’জনেই নবম শ্রেণীতে পড়তেন। তাদের স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের উৎসাহে তারা দু’জন এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। গত ২ মাস আগে তাদের দু’জনের কোলজুড়ে ছেলে ও মেয়ে সন্তান আসে।

উম্মে কুলসুম ও উম্মে ফাতেমা জানান, তাদের লেখাপড়া করার খুব ইচ্ছে ছিলো। কিন্তু করোনাকালে স্কুল বন্ধ থাকায় এবং তাদের বাবা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের বিয়ে দেওয়া হয়েছিলো। তারা ভেবেছিলেন তাদের লেখাপড়া শেষ। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তাদের এসএসসি পরীক্ষা দিতে উৎসাহ যোগান। এরপর তারা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে আসেন। 
তারা জানান, তাদের ছোট দুই বাচ্চাকে বাইরে মা ও খালাকে দিয়ে হলে ঢুকেন। পরীক্ষার সময় বার বার চিন্তা হয় বাচ্চারা কান্না করছে কিনা। এরপরেও তারা পরীক্ষা ভালো দিচ্ছেন। 

Tag
আরও খবর