নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে জালালাবাদের কয়েকটি গ্রাম

টানা বৃষ্টিতে হঠাৎ বন্যা, তলিয়ে গেছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের কয়েকটি গ্রাম। রবিবার দিবাগত রাত থেকে ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢল নেমে এসেছে ঈদগাঁও খালে, ফলে বন্য সৃষ্টি হয়েছে বর্ণিত ইউনিয়ন সহ পোকখালী ইউনিয়নের কয়েকটি গ্রামে।


জালালাবাদ ইউনিয়নের রাবার ড্যাম ব্রীজের পশ্চিমে দুই নাম্বার ওয়ার্ডে খালের বেড়িবাঁধ ভেঙে পানিতে ডুবেছে দুই নাস্বার ওয়ার্ড সহ তিন নাম্বার ওয়ার্ডের বেশ কিছু গ্রাম। এতে তলিয়ে গেছে মানুষের ঘরবাড়ি, ফসলী ক্ষেত সহ পুকুর। এতে দুর্ভোগে দিন পার করছে মানুষ। অন্যদিকে পোকখালী ইউনিয়নের কবি নুরুল হুদা সড়কের নির্মাণাধীন ব্রিজের বিকল্প ব্রীজ হিসেবে তৈরি করা বাঁশের ব্রীজটি ভেঙে যায়, ফলে মানুষের যাতায়াতের সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও পোকখালী ইউনিয়ন নিম্নাঞ্চল হওয়ায় বন্যার পানিতে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম।


এলাকাবাসী জানান, উপজেলার রাবার ড্যাম থেকে পোকখালী ইউনিয়ন পর্যন্ত ইসলামাবাদ – জালালাবাদ ইউনিয়নের দুপাশের বেড়িবাঁধ টেকসই না হওয়ায় প্রতি বর্ষায় পাহাড়ি ঢল নেমে কোন না কোন স্থান থেকে ভেঙে যায়, এতে মানুষ চরম দুর্ভোগে। ঈদগাঁও খালের দুই পাশের বেড়িবাঁধ টেকসই ভাবে নির্মান করার দাবী জানান স্থানীরা।


জালালাবাদের আব্দুল খালেক জানান,পূর্ব লরাবগ থেকে বেড়িবাঁধ ভাঙ্গনের ফলে বন্যার পানি বাড়িতে প্রবেশ করে, ফলে রান্না সহ বন্ধ হয়ে যায়, বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না, বর্তমানে পানিবন্দী অবস্থায় আছি। এছাড়াও কয়েকজন কৃষক জানান, জলাবদ্ধতার কারণে জমিতে বন্যার পানি জমে আছে, ফলে জমিতে থাকা ধানের চারা গাছ পচেঁ যাওয়ার ভয়ে আছি।


এ বিষয়ে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তানজির সাইফ আহমেদ বলেন, পাহাড়ি ঢলের প্রভাবে জালালাবাদে যে ভাঙ্গন দেখা দিয়েছে তা সাথে সাথেই জিও ব্যাগ দিয়ে বন্ধ করা হয়েছে। বেড়িবাঁধ ভাঙ্গন রোধে যথেষ্ট জিও ব্যাগ মজুদ রাখা হয়েছে৷ খালের বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে তিনি বলে, কক্সবাজারে ৬০০ কিলোমিটার বাঁধ আছে, যে জায়গা গুলো বেশি গুরুত্বপূর্ণ সে জায়গায় ঠিকমতো মেরামত করা হয় , সব জায়গার বাজেট না পাওয়ায় ঈদগাঁও খালের বেড়িবাঁধ কিছুটা বাকি আছে, যে জায়গায় বেশি ক্ষতি হচ্ছে শুষ্ক মৌসুমে সে জায়গায় টেন্ডার করে মেরামত করা হবে।

Tag
আরও খবর