ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চকরিয়ায় যাত্রীবাহি বাস চাপায় টমটম ইবাইক গাড়ির যাত্রী কলেজ ছাত্র নিহত

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় মো.মোবারক (২৭) নামের এক টমটম যাত্রী নিহত হয়েছে।


এসময় টমটম পরিবহণের আরও চারজন যাত্রী আহত হয়েছে।


রবিবার (৬ আগষ্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মো.মোবারক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুচ্ছগ্রামের জালাল আহমদের ছেলে।


তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।


চিরিংগা হাইওয়ে থানার অপারেশন অফিসার (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, টমটম করে বেশ কয়েকজন যাত্রী চিরিংগা স্টেশন থেকে জিদ্দাবাজারের দিকে যাচ্ছিল।


এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহণের একটি যাত্রীবাহি বাস জিদ্দাবাজার পৌছালে যাত্রীবাহি টমটমকে পিছন থেকে ধাক্কা দেয়।


এতে ঘটনাস্থলে টমটমের যাত্রী মোবারক নিহত হন।


এসময় টমটমের আরও চারজন যাত্রী আহত হয়। পরে আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।


তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


দূর্ঘটনা কবলিত বাস ও টমটম জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।


এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Tag
আরও খবর