নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

সেন্টমার্টিনে হাসপাতাল থাকলেও ডাক্তার নেই!

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে অতি প্রিয় এই প্রবালদ্বীপ। কিন্তু এখানকার জনসাধারণ এবং পর্যটকরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। দ্বীপে একটি হাসপাতালের থাকলেও নিয়মিত ডাক্তার না থাকায় তারা চিকিৎসা সেবা পাচ্ছেন না। নামে মাত্র ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে। সুন্দর অবকাঠামের উপর যা কেবল দাঁড়িয়েই আছে। ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য ৩তলা ভবনটি নির্মাণ করা হয় বিএনপি জোট সরকারের আমলে। সেই থেকে কারণে-অকারণে হাসপাতালটি নিজস্ব গতিতে এখনো যাত্রা করতে পারেনি। অবকাঠামোসহ সবকিছু সুবিধা থাকার পরও ডাক্তার না থাকায় দ্বীপের মানুষ যুগ যুগ ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে দ্বীপের চেয়ারম্যান বিভিন্ন সময়ে জেলা-উপজেলা পর্যায়ে অনুষ্টিত সভায় হাসপাতাল সংক্রান্তে কথা বলেও কোন ধরণের সুরাহা হয়নি। চেয়ারম্যান নিজেই বহুবার সিভিল সার্জনকে বিষয়টি অবহিত করার পরও কাজের কাজ কিছুই হয়নি।

খোঁজ নিয়ে জানাগেছে,হাসপাতালটিতে একজন এমবিবিএস ডাক্তার রয়েছেন। তিনি কখনো সেন্ট মার্টিনে আসেন না। দ্বীপে পদায়নকৃত ডাক্তাররা না আসায় বছরের পর বছর এখানকার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ডাক্তার এবং কোন ধরণের নার্স না থাকায় জটিল এবং সাধারণ রোগীদের সেবা নিতে সাগর পথ পাড়ি দিয়ে টেকনাফ আসতে হয়। দীর্ঘ ৩ঘন্টার সাগর পথ পাড়ি দিতে গিয়ে অনেক সময় রোগী মারা যাওয়ার ঘটনা ঘটছে। বর্ষা এবং দুর্যোগের সময় সেবা না পেয়ে অনেক রোগী অকালে মৃত্যুবরণও করছেন। স্থানীয়রা জানায়,দ্বীপে প্রায় ১০হাজার জনসংখ্যা রয়েছে। এছাড়া সারা বছর পুলিশ,বিজিবি,কোষ্টগার্ড,নৌ-বাহিনী এবং ট্যুরিষ্ট পুলিশ দ্বীপে অবস্থান করেন। পর্যটন মৌসুমে প্রতিদিন ৩/৪হাজার পর্যটকের সমাগম ঘটে। স্থানীয় জনসাধারণসহ এসব লোকদের প্রয়োজনীয় সেবা দেওয়ার মত কোন ডাক্তার নেই। বিষয়টি খুবই দু:খজনক মনে করেন দ্বীপের অধিবাসীরা। তৌহিদা আক্তার নামের স্থানীয় এক গৃহবধু জানান, ৬ মাস একবছর পর হঠাৎ ডাক্তার আসেন। এই গৃহবধু আরো জানান,ডাক্তার এবং নার্স না থাকায় গর্ভবতী মায়েরা কোন ধরণের সেবা পাচ্ছেন না। গর্ভবতী মায়েদের টেকনাফ গিয়েই চিকিৎসা নিতে হয়। ইউপি সদস্য হাবিবুর রহমান খাঁন জানান,সেন্ট মার্টিনের মানুষ মৌলিক অধিকার তথা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জটিল এবং কঠিন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য টেকনাফ নিয়ে আসা হয়। সাগর দিয়ে আসার পথে অনেক সময় রোগী মারা যাওয়ার ঘটনা ঘটেছে। তিনি দ্বীপের মানুষের সেবা নিশ্চিত করতে একজন এমবিবিএস ডাক্তার,নার্সসহ প্রয়োজন সংখ্যক জনবল নিশ্চিত করার দাবী জানান।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ জানান,ডাক্তার এবং কোন ধরণের নার্স না থাকায় দ্বীপবাসী এবং পর্যটকরা প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। তিনি সেন্টমার্টিনে মানুষের সেবা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন বড়ুয়া জানান,আগষ্ট থেকে ডাক্তারের পোষ্টিং নেই। একজন এমএলএসএস এবং আরেক সেকমো দিয়ে হাসপাতালটি কোনমতে চলে আসছে। ডাক্তার সমস্যার বিষয়টি পর্যটন মৌসুম শুরুর আগেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,দ্বীপের জনসাধারণ এবং পর্যটকদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

Tag
আরও খবর