অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

নোয়াখালীতে ভূমি ও গৃহহীনদের মাঝে ৪১৮টি ঘর হস্তান্তর

নোয়াখালীতে ভূমি ও গৃহহীনদের মাঝে ৪১৮টি ঘর হস্তান্তর



নোয়াখালীতে ভূমি ও গৃহহীনদের মাঝে ৪১৮টি ঘর হস্তান্তর


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ভূমি ও গৃহহীনদের মাঝে চতুর্থ পর্যায়ে আরও ৪১৮টি ঘর হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে নোয়াখালী সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল ও সেনবাগ  উপজলাকে গৃহ ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের কাচিহাটা গ্রামের আশ্রয়ণ প্রকল্প এলাকায় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। 


জানা গেছে, জেলায় মোট ভূমিহীন পরিবার রয়েছে ৬ হাজার ২৭৮ জন। যার মধ্যে চারটি পর্যায়ে তিন হাজার ৫৭২টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আজ জেলার সদর, বেগমগঞ্জ, চাটখিল ও সেনবাগ উপজেলায় আরও ৪১৮টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বুঝিয়ে দেওয়া হলো। যার মধ্যে ১০৩টি গৃহ ও ৩১৫টি ব্যারাক রয়েছে। 


জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান দৈনিক দেশচিত্র প্রতিনিধি রিপন মজুমদার কে বলেন, উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে পুরো আশ্রয়ণে আনন্দের জোয়ার বইছে। প্রতিটি ঘর সাজিয়েছেন বাসিন্দারা। তাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা ৩ হাজার ৫৭২টি গৃহ নির্মাণ সম্পন্ন করে হস্তান্তর করেছি। প্রতিটি ঘরে রয়েছে দুটি বেড রুম, টয়লেট, রান্নাঘর, ও একটি বারান্দা। ঘর ও আশপাশের জমি মিলিয়ে দুই শতক জমি দেওয়া হবে ভূমি ও গৃহহীন প্রতিটি পরিবারকে। টিনশেডের এই ঘরে একটি পরিবার স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। ঘর দেওয়ার জন্য উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রেও আমরা সঠিকভাবে যাচাই-বাছাই করেছি। যারা প্রকৃত ভূমিহীন তারাই এই সুবিধার আওতায় এসেছেন।


এ সময় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পিপিএম বার ও জেলার প্রশাসনিক কর্মকর্তা সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আরও খবর






6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৪ ঘন্টা ৪৭ মিনিট আগে