ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

কক্সবাজার জেলা জজ ইসমাইলকে আবারো হাইকোর্টে তলব

মারধর ও ভাঙচুরের একটি মামলায় দুই আসামিকে শুনানি ছাড়াই জামিন দেওয়ার ঘটনায় জেলা জজ মোহাম্মদ ইসমাইলকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৬ আগস্ট তাকে হাজির হতে বলা হয়েছে। হাইকোর্টে রিভিশন আবেদনকারীর আইনজীবী সারওয়ার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


জ্যেষ্ঠ আইনজীবী সারওয়ার আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ওই মামলার দুই আসামির জামিন শুনানি ছিল গত ২৬ এপ্রিল। তবে কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাইল একদিন আগেই কোনো রকম শুনানি না করে তাদের জামিন মঞ্জুর করেন। যা বেআইনি। বিষয়টি উচ্চ আদালতকে জানালে দুই আসামির জামিন বাতিল করে বিচারকের কাছে ব্যাখ্যা চান হাইকোর্ট। ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় গত মঙ্গলবার হাইকোর্ট ওই বিচারককে ১৬ আগস্ট হাজির হতে বলেছেন।


এর আগেও আইন বহির্ভূতভাবে আসামিদের জামিন দেওয়ার অভিযোগে মোহাম্মদ ইসমাইলকে তলব করেছিলেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। তখন নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পান ইসমাইল।


আদালত সূত্রে জানা জায়, কক্সবাজারের টেকনাফে আব্দুর রহমান নামে এক ব্যক্তিসহ কয়েকজন গত ২৫ ফেব্রুয়ারি আইনজীবী নূরুল আমিনের জমি দখল করতে যান। এতে বাধা দিলে তারা মারধর করেন। ঘটনার পরদিন জমির মালিকের পক্ষে দেখাশোনাকারী সামছুল ইসলাম বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন।


ওই মামলার এক ও দুই নম্বর আসামি যথাক্রমে আব্দুর রহমান ও রফিক আহাম্মেদ গত ৬ মার্চ হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। এরপর তারা ১৬ এপ্রিল কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ওই সময় জেলা জজ আবেদনটি শুনানির জন্য ২৬ এপ্রিল দিন ধার্য করেন। নির্ধারিত তারিখে বাদীপক্ষের আইনজীবীরা উপস্থিত হয়ে জানতে পারেন আসামিদের আগের দিন জামিন দেওয়া হয়েছে।


এ দিকে জেলা ও দায়রা জজ আদালতের জামিন আদেশ চ্যালেঞ্জ করে জমির মালিক আইনজীবী নূরুল আমিন হাইকোর্টে গত ৪ জুন রিভিশন আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে গত ৭ জুন দুই আসামির জামিন বাতিল করে জেলা জজের কাছে ব্যাখ্যা তলব করেন বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ। পরে ৯ জুলাই ব্যাখ্যা দেন মোহাম্মদ ইসমাইল। এতে সন্তুষ্ট না হয়ে আবার তলব করেন হাইকোর্ট।


জেলা জজের দেওয়া ব্যাখ্যায় বলা হয়, দুই আসামি ১৬ এপ্রিল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে ওই দিন আদালতে মামলার অতিমাত্রায় আধিক্য থাকায় এবং ওই সময়ে পবিত্র রমজান মাস থাকায় ঈদের পরপরই ২৫ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করা হয়। সে অনুযায়ী ২৫ এপ্রিল জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে মামলার গুণাগুণ বিবেচনায় আসামিদের জামিন মঞ্জুর করা হয়। শুনানিকালে সংবাদদাতাপক্ষকে নোটিশ আকারে খোঁজ করা হয়নি। তবে সংবাদদাতা পক্ষে অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী শুনানিতে অংশগ্রহণ করেন। সরল বিশ্বাসে ২৫ এপ্রিল আসামিদেরকে জামিন প্রদান করা হয়। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।


রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম মাসুদ রুমী আজকের পত্রিকাকে বলেন, আসামিরা হাইকোর্টের দেওয়া সময়ের পরে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন বলে শুনেছি। এ জন্য জেলা জজকে তলব করা হয়েছে

Tag
আরও খবর