ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জন করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : ব্যারিস্টার মিজান সাঈদ

ভৌগলিক কারণে বাংলাদেশ বিভিন্ন দুর্যোগের কবলে পড়লেও, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারনে দুর্যোগ মোকাবিলা করার মতো সক্ষমতা অর্জন করে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে কক্সবাজার-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মিজান সাঈদ বলেছেন, সরকার ও দল সমন্বিতভাবে কাজ করছে বলেই সাম্প্রতিক বন্যা মোকাবিলা করা সম্ভব হচ্ছে।


শুক্রবার (১১আগস্ট) রামু উপজেলার গর্জনিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করার পর বেলা ২টার দিকে কচ্ছপিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফাক্রীকাটা সাইক্লোন সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, কক্সবাজারে টানা বৃষ্টিতে ৭টি উপজেলা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের এই দুঃসময়ে সহায়তা করে পাশে থাকা জরুরী।


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার এই মানবিক সহায়তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শিখিয়েছেন কীভাবে দুর্যোগ মোকাবেলা করতে হয়। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন মানুষের বিপদে এগিয়ে যেতে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে আজ বাংলাদেশের মানুষ দূর্যোগ মোকাবিলার সাহস অর্জন করেছে । বাংলাদেশ এগিয়ে যাচ্ছে । তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অবহৃত রাখতে আওয়ামীলীগকে ভোট দেয়ার জন্য অনুরোধ জানান।


পরে তিনি সশরীরে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনপূর্বক রামু কচ্ছপিয়া ইউনিয়নের ৫, ৬ ও ৯নং ওয়ার্ড, গর্জনিয়ার সিকদার পাড়া, ডেইংগার চর, কিয়ঁজি বিল, সদর উপজেলার পিএম খালীর বন্যা দুর্গতদের মধ্যে ত্রান বিতরন করেন । এসময় মানবেতর দিন পার করা বানবাসী প্রায় ২ হাজার মানুষদের মাঝে তিনি শুকনো খাবার বিতরণ করেন। তিনি আগামীতে ও মানুষের সুখে দুঃখে এভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ।

Tag
আরও খবর