নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

মহেশখালীতে ৫২০ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তি আটক, নোহা গাড়ি জব্দ

মহেশখালীতে পুলিশের অভিযানে চোলাই মদ পাচারের সময় একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে। এসময় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৫২০ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।


মহেশখালী থানা সূত্রে জানা যায়, ১১ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী সড়কের কালারমার ছড়া ইউনিয়নের চালিয়াতলী বাজারের কাছে একটি নোহা গাড়িকে চ্যালেঞ্জ করে পুলিশ। এসময় ওই গাড়ি থেকে ৫২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।


আটক করা হয় বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া এলাকার মৃত. হাবিবুর রহমানের পুত্র মোজাম্মেল হক (৪৫) ও চকরিয়ার দরবেশ কাটা এলাকার মৃত মনছুর আলমের পুত্র মোহাম্মদ শরীফকে। জব্দ করা হয় মাদক বহনকারী গাড়িটিও।


মহেশখালী থানার আপাতত দায়িত্ব প্রাপ্ত (ওসি) তাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করেছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


পুলিশ জানায়, মহেশখালীতে চোলাই মদ পাচারের ঘটনায় পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ অভিযানে পুলিশ ইতোমধ্যেই অসংখ্য চোলাই মদ উদ্ধার করেছে এবং অসংখ্য চোলাই মদের ব্যবসায়ীকে আটক করেছে।


পুলিশ আরও জানায়, চোলাই মদ পাচার একটি জঘন্য অপরাধ। এ অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চোলাই মদ পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর