মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

শ্রীমঙ্গলের হাইল-হাওরে ৭ লক্ষ মাছের পোনা অবমুক্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল-হাওরে দেড় লক্ষ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায় এসব মাছের পোনা অবমুক্ত করেন। এ নিয়ে হাইল- হাওরে মোট ৭ লক্ষ মাছের পোনা অবমুক্ত করা হলো।


শ্রীমঙ্গল উপজেলা মৎস্য দপ্তর সুত্র জানায়, মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২৩ সালে স্থাপিত বিল নার্সারি হতে হাইল হাওরে ২-৩ ইঞ্চি সাইজের আনুমানিক ১.৫ লক্ষ (প্রায় ১০০০ কেজি) কার্প মিশ্র মাছের পোনা অবমূক্ত করা হয়েছে। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: ফারাজুল কবির, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সন্তোষ রঞ্জন দত্ত, সুবীর দাস, মৎস্যজীবী প্রতিনিধি পিয়ার আলী ও অন্যান্য মৎস্যজীবী ও সুফলভোগীরা।


সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: ফারাজুল কবির জানান, ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় সমগ্র হাইল হাওরে ৫টি বিল নার্সারি স্থাপন করে ২-৩ ইঞ্চি সাইজের আনুমানিক ৭ লক্ষ কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর ফলে হাওরে দেশীয় প্রজাতির ছোট মাছের পাশাপাশি কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, হাওরে এই বছর যে পরিমান পোনা অবমূক্ত করা হয়েছে তা যদি আমরা সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে মাছের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মৎস্যজীবীদের আর্থ সামাজিক অবস্থার উন্নতি ঘটবে।

Tag
আরও খবর