ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে বন্যাদুর্গত মানুষের মাঝে উপজেলা চেয়ারম্যানের ত্রাণ সামগ্রী বিতরণ

ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া উপজেলার দুর্গম জনপদ বমু বিলছড়ি ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিলের উদোগে চাউল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। 


সোমবার ১৩ আগস্ট বিকালে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি দুর্গম বমুবিলছড়ি ইউনিয়নে গিয়ে বানবাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 



চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদির ব্যক্তিগত পক্ষ থেকে বমুবিলছড়ি আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিনের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের মাঝে ৩ টন চাউল ও বন্যার সময় মৃত্যুবরণ করা একজনের পরিবারকে নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়েছে। 


এসময় উপস্থিত ছিলেন বমুবিলছড়ি আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী। 


এদিকে একইদিন সকালে চকরিয়া পৌরসভার ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের আড়াইশত বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম নুরুস শফি, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম এবং স্থানীয় এলাকাবাসী। ##

Tag
আরও খবর