অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

লোহাগড়ায় প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন লোহাগড়া শাখার উদ্ধোধন


নড়াইলের লোহাগড়ায় প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) লোহাগড়া শাখার উদ্ধোধন করা হয়েছে। 

 গতকাল সোমবার বিকেলে উপজেলার আল্লারদান ক্লিনিকের তিন তলায় এ শাখার উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন।  প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নবগঙ্গা ডিগ্রী কলেজের সভাপতি মোঃ রাশিদুল বাশার ডলার। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নড়াইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ)।

সভায় সভাপতিত্ব করেন প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশনের চেয়ারম্যান একে আজাদ (ইকতিয়ার)।

নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মোল্যার সঞ্চালনায় উদ্ধোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন  জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব লায়ন মোঃ নুর ইসলাম, নড়াইল জেলা পরিষদের সদস্য সৈয়দ শামচুল আলম কচি, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুজ্জামান প্রমুখ।

এছাড়া প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশনের (পিটিএফ)উন্নয়ন পরিচালক মোঃ রেজাউল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ মোজাম খান, পৌর কমিশনার পৌর কমিশনার মোঃ সাহিদুর রহমান, মোঃ হাসানুজ্জামানসহ সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মহিলারা উপস্থিত ছিলেন।

লোহাগড়া শাখার পরিচালক মোঃ গোলাম কিবরিয়া মোল্যা বলেন, এ প্রতিষ্ঠানের উদ্যোগে ১, ২,৩  ও ৪ বছরের মেয়াদী প্যারামেডিকেল কোর্সের উপর বিশিষ্ট চিকিৎসক দ্বারা প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র দেয়া হবে। স্বাস্থ্য সেবার মান উন্নত করতে আমাদের এ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ অনুষ্ঠানে প্রায় ৫০ জন নারী ও পুরুষ প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।



আরও খবর