নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ইয়াবা বিক্রি করতে এসে ধরা খেলেন টেকনাফের মা-ছেলে

বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে ইয়াবা ও ইয়াবার গুঁড়াসহ স্থানীয় এক ইউপি মেম্বার ও তার দুই সহযোগীকে (মা ও ছেলে) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ২০ হাজার টাকা ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে।


সোমবার বেলা সোয়া ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।


গ্রেফতারকৃতরা হলেন, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার সোহেল সরদার (৩২), কক্সবাজারের টেকনাফ থানার জাফরের বাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব লেদা (লামার পাড়া) গ্ৰামের আব্দুল মান্নানের সাবেক স্ত্রী হালিমা বেগম (৪০) ও তার ছেলে মোহাম্মদ ফোরকান (২২)।


পুলিশ জানায়, রোববার বিকেলে গৌরনদী এলাকার ভুরঘাটা বাসস্ট্যান্ডে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ। এ সময় স্থানীয় ইউপি মেম্বার সোহেলসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি প্যাকেটের মধ্যে ৪৭টি নীল রঙের প্যাকেটে আট হাজার ৯২৬ ইয়াবা, ৩০ গ্রাম ইয়াবার গুঁড়া ও নগদ ২০ হাজার টাকাসহ তিনটি মোবাইল জব্দ করা হয়।


হালিমা তার ছেলে ফোরকানকে নিয়ে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার থেকে ঢাকা হয়ে সোহেলের কাছে আসেন। এর আগেও তারা ইয়াবার একাধিক চালান গৌরনদীতে বিক্রি করে গেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।


পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ইউপি মেম্বার সোহেলের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। সেই মামলায় তিনি জেলও খেটেছেন। মাদক ব্যবসায়ী হালিমার নামে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। তারা প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag
আরও খবর