মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

বলাদেশ আরএমজি প্রফেশনাল'স এফএনএফ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে অটোরিকশা বিতরণ।

গাজীপুরে বাংলাদেশ আরএমজি প্রফেশনাল'স এফএনএফ ফাউন্ডেশনের অর্থায়নে ও উদ্যোগে এবং এপেক্স ক্লাব অব গাজীপুরের সহায়তায় স্বাবলম্বীকরন প্রকল্পের আওতায় ব্যাটারীচালিত ১টি অটোরিকশা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। গত ১৫ই আগষ্ট ২০২৩ ইং তারিখ রোজ মঙ্গলবার বিকেলে জয়দেবপুর রেললাইন পুরাতন ডাকঘরের পাশে একটি অসহায় ও সম্বলহীন পরিবারের কাছে বিনামূল্যে একটি ব্যাটারীচালিত  অটোরিকশা বিতরণ করা হয়েছে। এসময় বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশন এর পক্ষে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সজিবুল ইসলাম, মোঃ রাজিবুল ইসলাম, মোঃ সোহেল রানা সবুজ, মোঃ গোলাম মোস্তফা, শেখ সাবের আলী ও মোঃ আসাদুজ্জামান।

এপেক্স ক্লাব অব গাজীপুরের পক্ষে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান এ্যাড: মোক্তাদির হোসেন, এসভিপি রফিকুল ইসলাম, এফপি ফিরোজ নবী আসিফ,  আলআমিন হোসেন রিপন, এনইডি সাজ্জাদুল হোসেন ইলিয়াস। এছাড়াও ন্যাশনাল অফিশিয়াল ও এপেক্স ক্লাব অব পল্লবীর এপেক্সিয়ান মোঃ শাহিন হক।


বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশন প্রধান সমন্বয়ক মোঃ সজিবুল ইসলাম বলেন, "রেডিমেড গার্মেন্টস (আরএমজি) সেক্টরে কর্মরত সকলেই প্রতিনিয়ত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবুও আমাদের এই দেশে এখনো কিছু অসহায় ও সম্বলহীন পরিবার আছে। তারা না পারছে নিজে আয় করতে, না পারছে ভিক্ষাবৃত্তি করতে। তাদের কর্মক্ষমতাটিকে কাজে লাগাতে প্রয়োজন একটুখানি সহায়তা। আর তাই বাংলাদেশ আরএমজি প্রফেশনাল'স এফএনএফ ফাউন্ডেশনের সকলেই স্বাবলম্বী কার্যক্রম সফলতার সাথে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। এই স্বাবলম্বী কার্যক্রম সফল করতে যেই সকল নাম প্রকাশে অনিচ্ছুক মানুষ পিছনে থেকে প্রতিনিয়ত সহায়তায় হাত বাড়িয়ে দিচ্ছেন, মহান আল্লাহ তায়ালা নিশ্চয়ই তাদের দানকে কবুল করবেন।"


এপেক্সিয়ান এনইডি সাজ্জাদুল হোসেন ইলিয়াস বলেন, "স্বাবলম্বী কার্যক্রমের মাধ্যমে অসহায় ও সম্বলহীন পরিবারের পাশে বাংলাদেশ আরএমজি প্রফেশনাল'স এফএনএফ ফাউন্ডেশন যেভাবে পাশে থেকে সহায়তায় হাত বাড়িয়ে দিচ্ছে, এপেক্স ক্লাব অব গাজীপুরের সকল সদস্যবৃন্দও বাংলাদেশ আরএমজি প্রফেশনাল'স এফএনএফ ফাউন্ডেশনের সাথে থেকে পূর্বের ন্যায় দুস্থ, অসহায় ও সম্বলহীন পরিবারের পাশে থাকবে।"


পরবর্তীতে জনাব নুর হোসেন (রিকশা গ্রহীতা) বলেন, "যখন অনেক দেনার দায়ে নিজের শেষ সম্বল পায়েচালিত রিকশাটি হাতছাড়া হয়ে গিয়েছিলো, তখন বুঝতে পারছিলাম না পরিবার নিয়ে কি করবো? এই সময় মহান আল্লাহ তায়ালাই বাংলাদেশ আরএমজি প্রফেশনাল'স এফএনএফ ফাউন্ডেশনের মাধ্যমে এই ব্যাটারীচালিত রিকশাটির ব্যবস্থা করে দিয়েছেন। ৬০-৬৫ হাজার টাকার রিকশাটি কখনোই হয়তো আমার কেনার সমর্থ হতো না। তবে আজকে থেকে প্রতিদিন ২০০/- করে জমাবো। তাহলে ইনশাআল্লাহ আগামী বছর আমার মতো অন্যকোনো অসহায় ও সম্বলহীন পরিবারের পাশে থাকতে পারবো।

আরও খবর