ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

উখিয়ায় বিপুল পরিমাণ অস্ত্রসহ রাশেল বাহিনীর ৭ সদস্য আটক

কক্সবাজারের উখিয়ায় গহীন পাহাড়ে অভিযান চালিয়ে রাসেল বাহিনীর প্রধান রাসেলসহ সাতজনকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করেছে র‍্যাব-১৫।


মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে পালংখালী ইউনিয়নের থাইংখালীর বটতলী এলাকার গহীন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।


আটককৃতরা হলো উখিয়ার থাইংখালী এলাকার মৃত শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ রাসেল প্রকাশ ডাকাত রাসেল(৩২), ঘোনারপাড়া এলাকার আব্দু শরিফের ছেলে নুরুল হাকিম(৪০),টেকনাফ রঙ্গীখালী দুদু মিয়ার ছেলে মো. ছলিম(৩৮), কবির আহমদের ছেলে নুরুল আমিন(৪২),নুরুল আমিনের ছেলে কায়সার উদ্দিন(২০), রঙ্গীখালী লামারপাড়া এলাকার মৃত দিল মোহাম্মদের ছেলে মো. সাদেক হোসেন(৩০) ও টেকনাফ কাঞ্জরপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সাহাব উদ্দিন(২৫)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।


অভিযানের সত্যতা নিশ্চিত করেন র‍্যাব-১৫ অধিনায়ক(ভারপ্রাপ্ত) মেজর সৈয়দ সাদিকুল হক।


তিনি বলেন,” গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী এলাকার সাধারণ মানুষের মূর্তিমান আতঙ্ক ত্রাসের রাজত্ব সৃষ্টি করে অস্ত্রশস্ত্র নিয়ে অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসার খবরে গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে রাসেল বাহিনীর প্রধান রাসেল ও তার অপর সহযোগী ছয়জনসহ সাতজনকে আটক করতে সক্ষম হয়।


 এ সময় তাদের কাছ থেকে ৬টি দেশীয় তৈরী একনলা বড় বন্দুক,২টি এলজি, ১২রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ৭ রাউন্ড রাইফেলের তাজা কার্তুজ,১রাউন্ড খালি কার্তুজ,১টি রামদা, ২০হাজার পিস ইয়াবা এবং ৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।”


র‍্যাব জানায়,”গ্রেফতারকৃত চক্র সদস্যদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত দলটি উখিয়ার তেলখোলা বটতলী ও টেকনাফের রঙ্গীখালী গহীন পাহাড়ী এলাকায় আস্তানা গড়ে তুলে এবং সেখান থেকে মূলহোতা ডাকাত রাসেলের নেতৃত্বে খুন,অপহরণ, ডাকাতি ও দস্যুতা, চাঁদাবাজি, অবৈধ বালু ব্যবসা, অস্ত্র ও মাদক ব্যবসাসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও দীর্ঘদিন ধরে উখিয়ার থাইংখালী বনের বিভিন্ন স্পটে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বহু মামলার আসামী চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাত রাসেল। সে তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী এবং ডাকাত রাসেল নামে খ্যাত। গ্রেফতারকৃত ডাকাত রাসেলের সাথে স্থানীয় কিছু জনপ্রতিনিধি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের ছত্র-ছায়ায় সে নানা অপরাধ অপকর্ম করে থাকে। তার নেতৃত্বে রাসেল বাহিনী নানাবিধ সন্ত্রাসী কর্মকান্ড সংঘঠিত করতো। এমনকি একাধিকবার বিজিবি, পুলিশ এবং বনবিভাগের ফোর্সদের উপর সশস্ত্র হামলা করেছে।


ধৃত রাসেলের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, মাদক, মারামারি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ১৫টির অধিক মামলা রয়েছে এবং সে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী বলে জানা যায়।


উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ইউএনও উখিয়া ও বনবিভাগের নেতৃত্বে অভিযান চালিয়ে তার কয়েকটি আস্তানার একটি আস্তানা হতে অবৈধ অস্ত্র উদ্ধার করেন।


উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, এখনো এজাহার পায়নি। এজাহার পেলে আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Tag
আরও খবর