নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

‘দেড়শ’ বছরের জরাজীর্ণ পৌরসভা ৫ বছরে বদলে দিয়েছেন মেয়র মুজিব’

প্রতিষ্ঠার ১৫০ বছর পর্যন্ত চরম অবহেলিত ছিল কক্সবাজার পৌরসভা। ওই অবস্থায় একজন মুজিব এসে করোনাকালিন সমস্যার মাঝেও মাত্র ৫ বছরে পাল্টে দিয়েছেন সব হিসেব নিকেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় অভূতপূর্ব উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে পর্যটন নগরীর চেহারা। এমন বাস্তবতায় কক্সবাজার পৌরসভা থেকে মেয়র মুজিবুর রহমান বিদায় নিলেও পৌরবাসীর হৃদয়ের মণিকোঠায় তিনি আজীবন বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন পৌর এলাকার সমাজপতিরা।


বুধবার দুপুরে জারা কনভেনশন হলে পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের সমাজ কমিটির নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করেন মেয়র মুজিবুর রহমান।

এসময় শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মেয়র মুজিবকে সদর-রামু-ঈদগাও আসন থেকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান সমাজপতিরা।

এদিকে সভাপতির বক্তব্যে পৌরবাসীর এমন অভূতপূর্ব ভালবাসা দেখে আবেগ আপ্লূত মেয়র মুজিব বলেন, মানুষের সেবা করার জন্য পদ পদবী লাগেনা, সেগুলো ছাড়াও ভালবাসা দিয়ে জনগণের অন্তর জয় করা যায়। তিনি আজীবন মানুষের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন৷

প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কক্সবাজার পৌরসভার উন্নয়নে ১২টি ওয়ার্ডের প্রায় ৩০০ সমাজ কমিটির সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট একটি পৌর উন্নয়ন সমাজ কমিটি ফেডারেশন গঠন করা হয়। এতে মেয়র মুজিবুর রহমানকে আহ্বায়ক নির্বাচিত করেন উপস্থিত সকলেই।

এসময় জেলা আওয়ামী লীগ নেতা আবদুল খালেক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, নতুন বাহারছড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান, ঝাউতলা ঐক্য পরিষদের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর আকতার কামাল আজাদ, কাউন্সিলর মিজানুর রহমান, নুর পাড়া সমাজ কমিটির সভাপতি ডাঃ নুরুল আমিনসহ বিভিন্ন সমাজ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।

পরে উপস্থিত সবার সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।


প্রসঙ্গত; অনুষ্ঠানে ১২টি ওয়ার্ডের প্রায় ৩০০ সমাজপতিসহ ৬ শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর