শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

সারিয়াকান্দিতে ০২ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

গত বৃহস্পতিবার সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করতে আসেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। ৫ম দিনের (গণিত) পরীক্ষায় সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ০২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার সময় শেষ হওয়ার মুহূর্তে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে কেন্দ্র সচিব সাকীঃ মোঃ জাকিউল আলম জানান, পরীক্ষার শেষ ঘন্টায় বাইরে যান সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থী মোঃ তারাজুল ইসলাম, যাহার এসএসসি রোল নম্বর- ৪৮৩৮০১ এবং শহিদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরিক্ষার্থী মোঃ জাবেদ আল শাহরিয়ার, যাহার এসএসসি রোল নম্বর- ৪৮৪১৫০। বাইরে থেকে পরিক্ষা হলে প্রবেশের সময় তাদেরকে তল্লাশি করলে একজনের কাছে বাটন মোবাইল ফোন এবং অপরজনের কাছে চিরকুট পাওয়া গেছে। এ ঘটনার পর তাদের প্রবেশ পত্র কেন্দ্রে রেখে দেওয়া হয়েছে। সময় শেষ পর্যায়ে আসায় কোনো নোটিশ প্রদান করা সম্ভব হয়নি, তবে আগামী শনিবার সকালে প্রতিটি হলে নোটিশ প্রদান করা হবে।

উক্ত বিষয়ে শহিদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এ ব্যাপারে বহিষ্কৃত পরিক্ষার্থী আমার সাথে কোনো যোগাযোগ করেন নি, তবে আমি এ ব্যাপারে অবগত আছি। অপরদিকে, জোরগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কথা ঘুরিয়ে বলেন, তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক না।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম বলেন, পরিক্ষায় অসদুপায় অবলম্বন করার কারণে ওই দুই পরিক্ষার্থীকে চলমান পরিক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। তারা এ বছরের পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

Tag
আরও খবর