নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

নতুন পৌর পরিষদের দায়িত্বভার গ্রহণ আজ

আজ শুক্রবার (১৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী মাবুসহ কাউন্সিলরবৃন্দ। এদিন বর্তমান মেয়র মুজিবুর রহমান নতুন মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীকে দায়িত্ব বুঝিয়ে দেবেন। বিকেল ৩টায় পৌরসভার সম্মেলন কক্ষে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণীপেশার দায়িত্বশীল ব্যক্তিবগ উপস্থিত থাকার কথা রয়েছে। পৌর মেয়র মুজিবুর রহমানের স্বাক্ষরিত পত্রে জানা গেছে, নতুন পৌর পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সফল করতে পৌরসভার পক্ষ থেকে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। উল্লেখ্য, গত ১২ জুন বহু প্রত্যাশিত কক্সবাজার পৌর নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রাথী মাহাবুবুর রহমান চৌধুরী মাবু ২৮ হাজার ৪১৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। এরপর গত ৫ জুলাই মেয়র ও কাউন্সিলরদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ২৩ জুলাই দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। এদিন মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীসহ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। শপথ গ্রহণ শেষে কক্সবাজার পৌরসভাকে সাজাতে নব উদ্যমে সাজানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন মাহবুবুর রহমান চৌধুরী। সেময় তিনি প্রতিটি ওয়ার্ডে সমস্যা চিহ্নিত করে উন্নয়ন তরান্বিত করা জন্য কাউন্সিলরদের সমন্বয়ে কমিটি গঠনেরও ঘোষণা দেন। তিনি এও বলেন, ‘নাগরিকরা সেবা বঞ্চিত হলে কারও গাফেলতি মেনে নেয়া হবে না।’


গেজেট অনুযায়ী নতুন পৌর পরিষদ :

মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী (বাংলাদেশ আওয়ামী লীগ), সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর শাহেনা আকতার, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর ইয়াছমিন আকতার, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর জাহেদা আক্তার, সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর নাছিমা আকতার। সাধারণ ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, সাধারণ ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, সাধারণ ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আমিনুল ইসলাম, সাধারণ ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহেছান উল্লাহ, সাধারণ ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন, সাধারণ ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক, সাধারণ ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু, সাধারণ ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজ বিহারী দাশ, সাধারণ ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, সাধারণ ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন, সাধারণ ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ ও সাধারণ ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এমএ মনজুর।

Tag
আরও খবর