নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

পেকুয়ায় পুলিশের ওপর হামলার প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ

গত মঙ্গলবার মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদন্ড পাওয়া জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের ওপর হামলা চালায় কক্সবাজারের পেকুয়ায় সাঈদী প্রেমিক একদল জামাত-বিএনপির সমর্থক।


তাঁর প্রতিবাদে পেকুয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (আজ) বিকেলে বিক্ষোভ মিছিল করে হাজার হাজার নেতাকর্মীরা। পেকুয়া বাজারস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হন তাঁরা। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম ও যুবলীগের সাধারণ সম্পাদক মো.বারেক।


প্রতিবাদ সভায় বক্তরা বলেন, দেশদ্রোহী একজন দন্ডপ্রাপ্ত ব্যক্তির গায়েবানা জানাজার নাম করে বিএনপি জামায়াত দেশে অরাজাকতা সৃষ্টি করতে চায়। তাঁরা সরকারি কাজে বাধা, সরকারি সম্পদ নষ্ট করা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ন্যাক্কারজনক হামলা করে দেশে তাদের অতীতের রুপে ফিরতে চায়।


আগুন সন্ত্রাস, হত্যা, বোমাবাজি করা জামাত বিএনপির নতুন কিছু নয়। দেশবাসি অতীতেও তাদের কর্মকান্ড দেখেছে। কিন্তু আমরা হুশিয়ারি দিতে চাই বঙ্গবন্ধুর স্বাধীন দেশে কোন ধরণের বিশৃঙ্খলা, বোমাবাজি, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার ঘটনা পুনরাবৃত্তি করতে দেবনা। বঙ্গবন্ধুর সৈনিকরা তা কঠোর হাতে দমন করবে। বাংলার মাটিতে কোন রাজাকার আলবদরের ঠাঁই হবেনা।


বক্তরা আরো বলেন,সাবধান করে দিচ্ছি, শান্ত পেকুয়াকে অশান্ত করার চেষ্টা করবেন না। এর পরিনাম ভালো হবেনা। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা পেকুয়ার রাজপথে আছে। ক্ষেপালে পালানোর পথ খুঁজে পাবেনা।

Tag
আরও খবর