বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

রাস্তার বেহাল দশা, কাঁদা পানিতে জনদুর্ভোগ চরমে


নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের পূর্ব সীমান্তঘেঁষা গোমাতলীর সুরেরবাড়ি -খালপাড় (প্রায় ৯শ মিটারের) সড়কটি দীর্ঘ দিন সংস্কারহীন থাকায় বিলীন হওয়ার পথে এবং এটি এখন চরম জনদুর্ভোগে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে।


 মসজিদের মুসল্লিগণ, প্রাথমিক বিদ্যালয় ও একটা হাইস্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের রাস্তা এটাই। তাছাড়া বিভিন্ন যানবাহন রিকশা, ভ্যানগাড়ি ও আটোরিকশা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।


সরেজমিনে দেখা যায়,কাঁদা পানিতে বছরের পর বছর পার হলেও সড়কটি সংশ্লিষ্ট বিভাগের বা জনপ্রতিনিধিদের চোখে পড়েনি কখনো। যাতে করে এটি এখন কোথাও ভেঙেচুরে গর্ত, আবার কোথাও পাশের খালে বিলীন হয়ে চরম জনদুর্ভোগে পরিণত হয়েছে।


স্থানীয় জুয়েল খালেদ, এবং ওমার ফারুক বলেন, এই রাস্তাটির জন্যে অনেক পথ ঘুরে তাদের গন্তব্যে যেতে হয়। নানা স্থানে ধরনা দিয়েও লাভ হয়নি, অদৃশ্য কারণে এটি চরম অবহেলার শিকার।


স্থানীয় আজাদ মিজি জানান,আমরা এ রাস্তা নিয়ে অনেকের কাছেই ধরনা দিয়েও কাজ করাতে পারছি না।বছরের ৬/৭ মাস আমাদের এ কাঁদা পানি দিয়ে চলাচল করতে হয় বাচ্চাদের স্কুলে পাঠাতে বিপাকে পড়তে হয়।মৃত লাশ দাফন করতে কবরস্থানে রাস্তা দিয়ে নিতে পারি না।এ রাস্তা পাকার বিষয় গত নির্বাচনে এড.ইয়াছিন করিম ভাই এমপিকে দিয়ে পাকা করানোর প্রতিশ্রুতি দিলে আমরা অদৃশ্য কারনে ৫ বছর পার হলেও কোন সুফল পাই না।আমরা এমপির হস্তক্ষেপ কামনা করছি।


এই বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইয়াছিন করিম জানান, রাস্তাটির ব্যাপারে সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের সঙ্গে কথা হয়েছে। এমপিকে এ রাস্তা ও পাশের ওয়ার্ডের একটা বাড়ির রাস্তা করার জন্য অনুরোধ জানিয়েছি।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ১০ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ১৬ মিনিট আগে