চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

কচুয়ার বিতারা বাজারে ব্রীজের বেহাল অবস্থা, যাত্রী চলাচলে জন দুর্ভোগ


কচুয়া উপজেলার তেগুরিয়া-বাইছারা সড়কের বিতারা বাজার সংলগ্ন খালের উপর ব্রীজ মাঝামাঝি ফুটো হওয়ায় এবং ব্রীজের রেলিং ভেঙ্গে যাওয়ায় যাত্রী ও এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে। ব্রীজের মাঝখানে বিশাল আকৃতির ফুটো হওয়ায় বিভিন্ন যান চালকরা বিপাকে পড়েছেন প্রতিনিয়ত। এতে দীর্ঘ সময় ধরে যানযট লেগে থাকে। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। বিশেষ করে কচুয়ার তেগুরিয়া, শিমুলতলী, বিতারা, বাইছারা, দূর্গাপুর, অভয়পাড়াসহ পাশ্ববর্তী চান্দিনা উপজেলার যোগাযোগের সংযোগ রয়েছে, কিন্তু এ ব্রীজটি একমাত্র যাতায়াতের অন্যতম মাধ্যম। ফলে দুর-দূরান্ত থেকে যাত্রী, চালক ও পথচারীরা এ ব্রীজ দিয়ে যাতায়াত করে থাকেন। কিন্তু ব্রীজের রেলিং ও ফুটো হওয়ায় মারাত্মক দুর্ভোগে পড়েছেন তারা।

জানা যায়, ১৯৯৪ সালে এলজিইডি’র আওতায় এ ব্রীজটি নির্মা করা হয়। দীর্ঘ কয়েক বছর ধরে ব্রীজের নাকাল অবস্থায় থাকায় স্থানীয়দের উদ্যোগে কয়েকবার মেরামত করা হয়। পরক্ষনে তা বেশিদিন ঠিকেনি। ব্রীজের রেলিং ও ফুটো থাকায় অনেক সময় যান চলাচল বন্ধ থাকে। বিপাকে পড়তে হয় যাত্রী ও চালকদের। এতে করে যাত্রী, পরিবহন শ্রমিক এবং ট্রাকে থাকা পণ্যসামগ্রী নষ্ট হয়ে যায়। ব্রীজের বিভিন্ন স্থানে ভাঙন ও ঝুঁকিপূর্ণ থাকায় এ সড়কে যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগ পোহাতে হয়।

সিএনজি চালক আবুল হোসেন,মফিজ ও ট্রাক চালক মবিন ও আলমগীর মিয়া বলেন, দীর্ঘদিন ধরে এ ব্রীজের রেলিং নেই, তাছাড়া ব্রীজের মাঝখানে বিশাল আকৃতির ফুটো রয়েছে। আমরা গাড়িগুলোকে সাইড দিতে পাারছি না। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এ ব্রীজের উপর দিয়ে পারাপার হতে হয়। দ্রুত নতুন ব্রীজ নির্মানের দাবি জানান চালকরা।

স্থানীয় অধিবাসী আলহাজ্ব মোসলেম মোল্লা, ছাদেক বেপারী, ইসমাইল মোল্লা, আমির হোসেন, আকতার বেপারীসহ একাধিক লোকজন জানান, দীর্ঘ কয়েক বছর ধরে এ ব্রীজের বেহাল দশা। গ্রামবাসীর উদ্যোগে আমরা কয়েক বার ব্রীজের বিভিন্ন স্থানে মেরামত করেছি। তাতেও কোনো ধরনের চলাচলের উপযোগী হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিদের কয়েকবার অবগত করলেও কোনো সুরাহ হয়নি। জনস্বার্থে অতি দ্রুত নতুন ব্রীজ নির্মানে স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর সহ উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি কামনা করেছেন তারা।


এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আলীম লিটন বলেন, কচুয়াতে পূর্বে এমন অনেক ব্রীজ চলাচলের অনুপযোগী ছিলো। ব্রীজগুলো প্রায় অধিকাংশ ৮০ভাগ নির্মানের কাজ হয়েছে। এ উপজেলা দুটি ব্রীজ চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ইতিমধ্যে বিতারা বাজারের নতুন ব্রীজ নির্মানে উর্ধ্বতন কর্মকর্তাদের প্রস্তাব দেয়া হয়েছে।


Tag
আরও খবর