নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ঈদগাঁওয়ে লুটকৃত গরুসহ আটক ১

কক্সবাজারের ঈদগাঁওয়ে গরু লুটে জড়িত এক চিহ্নিত অপরাধীকে আটক করেছে পুলিশ।


রবিবার (২০ আগস্ট) গভীর রাতে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের রাবার ড্যাম এলাকা থেকে তাকে আটক করা হয়।


জানা যায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কবিরের নির্দেশে এএসআই রাসেলের নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লুটকৃত গরুসহ সিন্ডিকেটের এক সদস্যকে ঐ এলাকা থেকে আটক করে । আটকৃকৃত শহিদুল্লাহ বাবার ড্যাম ছাতি পাড়া এলাকার কালা মিয়ার ছেলে। তবে তার সিন্ডিকেটের অন্য সদস্যরা পালিয়ে যায়। একই এলার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলভী রশিদ আহমদের বাড়ি থেকে গরুটি লুট করে নিয়ে যাচ্ছিল সংঘবদ্ধ চক্র।।


শিক্ষক রশিদ আহমদ জানান, সাপ্তাহের ব্যবধানে তার বাড়ির গোয়ালঘর থেকে আরও একটি গরু ইতঃপূর্বে লুট হয় । এ ঘটনায়ও থানায় ডায়েরি করা হয়েছিল ।


আটকৃকৃত শহিদুল্লাহ জানায়, একটি বিশাল সিন্ডিকেটের হয়ে তারা এলাকাভিত্তিক এ অপরাধ করে আসছে। তার সাথে একই এলাকার আরও দুই অপরাধীও জড়িত।



ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অন্য জড়িতদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এলাকাবাসী গরু লুট সিন্ডিকেটের সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

Tag
আরও খবর