জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

কুবি হাল্ট প্রাইজের ডিরেক্টর সুমাইয়া কবির

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) হাল্ট প্রাইজ ২০২৩-২৪ এর ক্যাম্পাস ডিরেক্টর নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী সুমাইয়া কবির। রবিবার (২০ আগস্ট) হাল্ট প্রাইজ অর্গানাইজেশন এ তথ্য নিশ্চিত করে।


হাল্ট প্রাইজ একটি ইন্টারন্যাশনাল ইয়ুথ অর্গানাইজেশন এবং বিশ্বের তরুণ উদ্যোক্তা প্রোগ্রামগুলোর মধ্যে একটি যার ১২১টির বেশি দেশে ৩০০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কার্যক্রম রয়েছে।


নির্বাচিত ক্যাম্পাস ডিরেক্টর সুমাইয়া কবির বলেন, "হাল্ট প্রাইজ বিশ্বের সব থেকে বড় বিজনেস আইডিয়া প্রতিযোগিতা এবং সেখানে এবছর ক্যাম্পাস প্রতিনিধি হওয়ার সুযোগ পেয়েছি। বিশ্বের প্রায় তিন হাজারেরও বেশী বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু নিজেকে নয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কেও গ্লোবালি রিপ্রেসেন্ট করতে পারার অনুভূতি সত্যি আনন্দদায়ক। গত তিন বছরের ন্যায় এইবছর ও এই প্রোগ্রামটিকে ক্যাম্পাসে সফলতায় রূপ দিতে আমি আশাবাদী।"


এ বিষয়ে সামনের পরিকল্পনা জানতে চাইলে তিনি আরও বলেন,"খুব শীঘ্রই এবছরের হাল্ট কমিটি গঠন এবং প্রচারণার কাজ শুরু হবে। এবছর হাল্ট প্রাইজ অনক্যাম্পাস প্রোগ্রামে ৩টি রাউন্ড এবং ৫টি সেশন রাখার পরিকল্পনা করেছি যার ফাইনাল রাউন্ড এবং পুরষ্কার বিতরনী অনক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এবং পুরো প্রোগ্রামের কার্যক্রম শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে।"


হাল্ট প্রাইজ বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা, যৌথভাবে যার আয়োজক জাতিসংঘ ও বিন ক্লিনটন ফাউন্ডেশন। এই পুরষ্কারটি "শিক্ষার্থীদের নোবেল পুরষ্কার" নামে খ্যাত।


প্রতিবছর বিশ্বের বৃহত্তম সামাজিক সমস্যা খাদ্য, শিক্ষা, পরিবেশ, শক্তি ও চিকিৎসাকে লক্ষ্য করে বিশ্বব্যাপী একটি বিজনেস আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিবছরের ন্যায় সেরা ব্যবসায় ধারণাকারীদের বিজয়ী ঘোষণা দিয়ে ব্যবসাটির মূলধন হিসেবে ১ মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার প্রদান করা হয়।

আরও খবর



6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১৭ ঘন্টা ১৮ মিনিট আগে