কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভুমিকা দেশের জন্য দৃষ্টান্ত,বাঁশখালীতে সংসদ মোস্তাফিজ

বাঁশখালীতে মানব পাচার রোধ ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের এমপি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, বাঁশখালী উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা এখন দেশের জন্য দৃষ্টান্ত। বহুমুখি অপরাধে নিমজ্জিত এক সময়ের বাঁশখালীকে শান্ত করে রাখতে পারায় চৌকষ ওসি কামাল উদ্দিন রাষ্ট্রীয় পদক পিপিএম পেয়েছেন। পুলিশ প্রশাসনের এ সাহসী কাজের স্বীকৃতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমাদের প্রধানমন্ত্রী সন্ত্রাস দমনকারীদের পুরস্কৃত করেন আর সন্ত্রাসীদের কাঠগড়ায় সোপর্দ করেন, এটাই তাঁর রাষ্ট্রশাসনের দূরদর্শিতা। বুধবার দুপুরে (২৩ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন (পিপিএম)।

এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল খালেক পাটোয়ারী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজেমী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেহ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রিশু কুমার ঘোষ, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহম্মদ চৌধুরী, কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদাত আলম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, পুঁইছড়ী ইউপি চেয়ারম্যান তারেকুর রহমান, বৈলছড়ী ইউপি চেয়ারম্যান কপিল উদ্দিন, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন,  বনবিভাগের বন্য প্রাণী অভায়রন্য রেঞ্জের রেঞ্জার আনিছুজ্জামান শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ

Tag
আরও খবর