দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শেরপুরে সাতদিন আগে জানে পরীক্ষা দিতে পারবেনা তারা


আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি

চলমান এইচএসসি পরীক্ষার আর মাত্র ৭দিন বাকী। এরই মধ্যে জানতে পারেন তারা পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে না। এমন ঘটনা ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার কল্যানী টেকনিক্যাল এন্ড বিএম কলেজে। শিক্ষার্থী শিক্ষার্থী রাফসান আহাম্মদ ও আলমগীর হোসেন চোখে মুখে হতাশা নিয়ে জানান, কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক (লিটন) স্যার আমাদের সাথে প্রতারণা করেছে। ভর্তির জন্য অতিরিক্ত টাকাও নিয়েছিল। বগুড়া শাহ সুলতান কলেজের বিষয়টি প্রকাশে আশায় অধ্যক্ষ আমাদের অর্ধেক টাকা ফেরত দিয়েছেন। কিন্তু টাকা দিয়ে আমরা কি করব। আমরাতো আর পরীক্ষা দিতে পারছিনা।  আমাদের জীবন থেকে ১টি বছর নষ্ট হয়ে যাবে।  এবারের মত আর প্রস্তুতি নিতে পারবো কি? 

জানা যায়, ২০২২ সালে  গোল্ডেন জিপিএ পাঁচ পেয়ে এসএসসি পাস করে, রাফসান এবং আলমগীর, ফয়সাল নামের তিন শিক্ষার্থী। যথারীতি তারা সরকারি পলিটেকনিকেলে ভর্তির জন্য আবেদন করেন। আবেদন অনুযায়ী ফয়সাল বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, রাফসান কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এবং আলমগীর নাটোর পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হবার সুযোগ পায় এবং ভর্তি হয়। পারিবারিক অসচ্ছলতার কারনে আর সেখানে পড়ালেখা করতে পারেনা। তখন শেরপুরের কল্যাণী টেকনিক্যাল এন্ড বিএম কলেজে অধ্যক্ষের সাথে যোগাযোগ করলে তিনি ভর্তি বাতিল করে টাকা ও কাগজপত্র জমা দিতে বলে। এরই ধারাবাহিকতায় ভর্তি বাতিল করে ভর্তির জন্য কাগজপত্র এবং আট হাজার টাকা জমা দেয় অধ্যক্ষের কাছে। 
সেখানে একবছর ক্লাস করেছেন এবং বিভিন্ন সময়ে কলেজের বেতন পরীক্ষার ফি এমনকি ফরম ফিলাপের ফি প্রদান করেছে এই শিক্ষার্থীরা। কিন্তু পরীক্ষার আগে প্রবেশপত্র নিতে গিয়েই বাজে জটলা। অধ্যক্ষ প্রবেশপত্র দিতে না পেরে ৭দিন পূর্বে তাদের জানিয়ে দেন ভর্তি জটিতলার কারণে তারা আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না 
শিক্ষার্থী রাফসান  জানায়, আমরা এক বছর ক্লাস করে সকল কিছু পরিশোধ করেছি। কিন্তু গত (১০ আগস্ট) অধ্যক্ষ আব্দুর রাজ্জাক লিটন স্যার ডেকে নিয়ে বলেন যে তারা প্রবেশপত্র দিতে  পারবেনা তাদের নাকি রেজিস্ট্রেশনই হয়নি। 
এ বিষয়ে শিক্ষার্থী রাফসান আহাম্মদ ও আলমগীর হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তারা  জানান আমরাতো পরীক্ষা দিতে পারছিনা এ নিয়ে টেনশন আর হতাশায় ভুগছি। অন্যদিকে সাদা কাগজে স্বাক্ষর নেন এবং অন্য কাউকে জানালে তাদের শিক্ষা জীবন শেষ করে দেওয়ার হুমকি দেয়।
এ বিষয়ে কল্যাণী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক (লিটন)  বলেন, এই শিক্ষার্থীগুলো অন্য কলেজে ভর্তি ছিল। আমি কাগজপত্র বোর্ডে পাঠিয়েছিলাম। কিন্তু সময় কম হওয়ার কারনে জটিলতা সৃষ্টি হয়ে তাদের ভর্তি করানো সম্ভব হয়নি।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা নিকট যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি দতন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৪ মিনিট আগে