১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

ইসলামপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জামালপুরে ইসলামপুর উপজেলায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে ইসলামপুর থানা পুলিশের আয়োজনে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিয়ে,অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর পুলিশ (এসপি) মো. কামরুজ্জামান বিপিএম। বিশেষ অতিথি ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিক, জেলা পরিষদ সদস্য মজিবুর রহমান শাজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সুমন কান্তি চৌধুরী এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমানের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) তফাদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পাথর্শী ইউপি ইফতেখার আলম বাবলু, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মণ্ডল, গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল, নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোমান হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন প্রমুখ।

সভায় বিট পুলিশিং কার্যক্রমের নানাবিধ দিক তোলে  ধরা হয় পুলিশের পক্ষ থেকে।

সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সংবাদকর্মী, জনপ্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন স্তরের লোকজন সভায় অংশ নেন।



আরও খবর