‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

দোহারে বেড়িবাঁধের ওপর জাহাজ মেরামত ও কাটিং হচ্ছে

পদ্মার তীব্র স্রোত, ঢেউ ও নদী ভাঙনের হাত থেকে রক্ষা পেতে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন থেকে মুকসুদপুর ইউনিয়ন পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেয় ঢাকা- ১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। যা ঢাকা দক্ষিণের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। এই বেড়িবাঁধ নির্মাণের ফলে রক্ষা পেয়েছে নদীর তীরবর্তী বহু মানুষের ঘরবাড়ি। কিন্তু বেড়িবাঁধের সঠিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে অনেক জায়গায়ই ব্লক সরে গেছে। ভাড়ী যানবাহন ও জাহাজ ব্লকের উপর উঠিয়ে মেরামত করার কারণে ব্লকের ক্ষয় হচ্ছে। 


আইন ও নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলার নারিশা বাজার (নারিশা মোল্লা বাড়ি কবরস্থান) সংলগ্ন নদীর পাড়ে বেড়িবাঁধের ওপর চলছে জাহাজ ভাঙার কাজ। চারিদিকে বৈদ্যুতিক তার এলোমেলো ভাবে পড়ে আছে। যার অনেক জায়গায় রয়েছে পলিথিনের জোড়াতালি। কাটিং করার জন্য এলোপাতাড়ি ছিটিয়ে রাখা হয়েছে বড় বড় গ্যাস সিলিন্ডার। কোনরকম সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা না করেই চলছে এসব কর্মযজ্ঞ। 


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, নদীর পারের এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও শিক্ষার্থীরা চলাফেরা করে। আমাদের ছোট শিশু সন্তানেরাও চলাফেরা ও খেলাধুলা করে এখান দিয়ে। ক্যারেন্টের তার এবং গ্যাস সিলিন্ডারের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


এমতাবস্থায় বড় কোন দুর্ঘটনা ঘটার পূর্বেই বেড়িবাঁধের উপর এমন কার্যক্রম বন্ধ করার আহবান জানায় স্থানীয়রা। এক্ষেত্রে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা৷ 

আরও খবর