মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের বেংকান্দা এলাকায় পুকুরে ডুবে সিয়াম ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বেংকান্দা এলাকার নিজ বাড়ি থেকে সকাল ১০ টার দিকে খেলার জন্য বের হয়ে যায় সিয়াম। এ সময় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে নামে ও ডুবে যায় সিয়াম। পরিবারের লোকজনেরা অনেক খোঁজা-খুঁজি সিয়ামকে পায়নি। স্থানীয়রা সন্দেহজনকভাবে পুকুরে নেমে খুঁজতে থাকে। এ সময় মৃত্যু অবস্থায় তাঁর লাশ পায় স্থানীয়রা। মৃত্যু সিয়ামোর বাবার নাম রাজিবুল ইসলাম। সিয়াম স্থানীয় ১ নং ঘোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। 

পাটগ্রাম ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য আখিজুল ইসলাম বলেন, ‘শুনেছি সকাল ১০ টার দিকে বাড়ি থেকে খেলতে যায় সিয়াম। সবার অজান্তে পুকুরে ডুবে তাঁর মৃত্যু হয়। লাশ স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে।’ 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ পুকুরে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর