উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী হেলাল গ্রেফতার

মহেশখালীতে অভিযান চালিয়ে উপজেলার কুতুবজোমের চিহ্নিত সন্ত্রাসী হেলাল (৫০) কে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।


দিবাগত রাত ( ২৬ আগস্ট) আনুমানিক আড়াই-টায় উপজেলার কুতুবজোমের নয়াপাড়ার খতিরদিয়া নামক এলাকার, একটি প্রজেক্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহেশখালী থানা পুলিশ। এসময় প্রজেক্টের টংঘর থেকে হেলাল উদ্দিন কে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র (ডিবিবিএল) উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন।



তিনি জানান, হেলাল একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহেশখালী থানা পুলিশ অস্ত্রসহ তাকে আটক করেছে। তার বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। আটক হেলালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


আটক হেলাল কুতুবজোম ইউনিয়নের নয়াপড়া এলাকার মৃত ফোরকার আহমদের পুত্র। স্থানীয়রা জানায় হেলাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

Tag
আরও খবর