মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ছাত্রলীগের বিক্ষোভ

ছবি: আতিকুল ইসলাম সুমন।


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে এবি পার্টির নেতার ছেলে ফেসবুকে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রলীগ। 

জানা গেছে, সাবেক জামায়াত ও এবি পার্টির প্রয়াত নেতা এরশাদ হোসেন সাজুর ছেলে আবু রাইয়ান আশারী রছি তাঁর ফেসবুক আইডি গত শুক্রবার (২৫ আগস্ট) থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করে। এতে পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বাবুলকে নিয়ে উস্কানিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পরার পর পরই আওয়ামী লীগ ও ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় শনিবার (২৬ আগস্ট) সন্ধায় পাটগ্রাম উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে পৌর শহরের চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ফরহাদ হোসেন লিটন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রব্বি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন নিরব, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রশিদুল ইসলাম রশিদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রিদিম আল রাজি প্রমুখ।


আরও খবর