ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

এমপি হোসনে আরাকে লাঞ্ছিতর ঘটনার বিচার দাবিতে নারীদের বিক্ষোভ মিছিল


ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপির উপস্থিতিতে এক আলোচনা সভায় জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিত করার অভিযোগ তোলে বিচার দাবিতে স্থানীয় নারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শনিবার (২৬ আগষ্ট) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলায় সংসদ সদস্য হোসনে আরার অনুসারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। ইসলামপুর পৌর শহরের রেলগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন পালন করেন বিক্ষোব্ধ নারীরা। এতে ইসলামপুর পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সিনারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আকলিমা বেগম, হাবিবা খাতুন, বানেছা বেগম, নাজমা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, এমপি হোসনে আরার সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেটা বাস্তবিক পক্ষেই দলের জন্য ক্ষতিকর। একজন নারী এমপিকে জনসম্মুখে লাঞ্ছিত করা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের কাজ নয়। এ ঘটনায় আমরা লজ্জিত। এমপিকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি করেন তাঁরা। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম জাফর ইকবাল জাফু উপস্থিত নারীদেরকে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আশ্বাস দেন। পরে নারীরা যার যার বাড়ি ফিরে যান। উল্লেখ্য, গত ১৭ আগষ্ট রাত সাড়ে ৮টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কর্যালয়ে ’১৭ আগষ্ট নৃশংস বর্বরোচিত সিরিজ বোমা হামলা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। এমপি হোসনে আরা অভিযোগ করেন, সভায় চলাকালে তাঁকে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষক নেতা আনোয়ারুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তাঁকে থাপ্পড় মারে নেতা আনোয়ারুল। পরে এমপি হোসনে আরা সভা ত্যাগ করেন। অভিযুক্ত আনোয়ারুল ইসলাম জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের অনুসারী। তবে ঘটনার পর থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন অভিযুক্ত আনোয়ারুল ইসলাম। এ বিষয়ে এমপি হোসনে আরা বলেন, ’আমি ঢাকায় আছি। দলীয় কার্যালয়ে ধর্ম প্রতিমন্ত্রী উপস্থিতে আমাকে লাঞ্ছিত করার ঘটনার বিচার দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়েছে কি না, সেটা খুব একটা জানি না আমি। তবে লোকমুখে শোনেছি, নারীরা আমাকে অপমান করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। এটাকে আমি সমর্থন দিই না। আগে জানতে পারলে, সেটা বন্ধ করে দিতাম। কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ভুক্তভোগী এমপি হোসনে আরা আরও বলেন, ’আমার গায়ে হাত তোলা মানে, জাতীয় সংসদের সব সদস্যের গায়ে হাত তোলার শামিল। ধর্ম প্রতিমন্ত্রীর সামনে এমন ঘটনা ঘটবে, সেটা কখনোই আশা করিনি। দেখি দল কী সিদ্ধান্ত নেয়।’ জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ সাংবাদিকদের বলেছেন, ’সংরক্ষিত আসনের এমপি হোসনে আরাকে লাঞ্ছিত হওয়ার উত্থাপিত অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা তদন্ত কাজ শুরু করেছে। তদন্ত শেষ গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

আরও খবর